শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, হ্যাটট্রিক জায়েদ খানের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০২:০৮ পিএম

নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শুক্রবার (২৮ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে এফডিসিতে ফলাফল ঘোষণা করেন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন।

ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন; তিনি পেয়েছেন মোট ১৯১টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত জায়েদ খান পেয়েছেন ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে নিপুণ। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৪৮টি ও ১৬৩টি।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুইজন। এরমধ্যে ২১৯টি ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল ও ১৯১টি ভোট পেয় মাসুম পারভেজ রুবেল জয়ী হয়েছেন। একই পদে ১৫৬ ভোট পেয়ে হেরেছেন রিয়াজ এবং ১১২ ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব।

একনজরে বিজয়ীরা:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)

সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)

সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬)

সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)

সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)

আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)

দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)

কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা ১০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। ৪২৮ ভোটারের মধ্যে ভোট দেন ৩৬৫ ভোটার। ভোট গণনায় বাতিল হয়েছে ২৬টি ভোট।


একাত্তর/আরবিএস 

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর