এবার চটেছেন ‘নিষিদ্ধ নারী’ খ্যাত মুনমুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৭:৫৪ পিএম

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের পর বিনোদন পাড়া এখন সরগরম। জায়েদ না নিপুণ; এ নির্ধারণ করতে এরই মধ্যে পেরিয়ে গেছে দুটি দিন। তবে থামছে না তর্ক, বিতর্ক। এরই মধ্যে ঝাঁঝালো মেজাজে হাজির বাংলাদেশের চলচ্চিত্রের ‘নিষিদ্ধ নারী’ খ্যাত অভিনেত্রী মুনমুন। আর এই মুহূর্তে তার একটি ভিডিও সোস্যালে ভাইরালও বটে। 

image


‘টাকা দিয়ে ভোট কিনছে জায়েদ’ শিরোনামের ভিডিওতে দেখা যায় অভিনেত্রী মুনমুনের হাতে একটি কাগজ ধরিয়ে দিচ্ছেন জায়েদ খান। দুজন অনেক্ষণ ধরে কথা বলেন। এমন সময় মুনমুনের কানে কানে কিছু একটা বলেন। আর মুনমুনও হাতের ব্যাগ খুলে ভেতরে কিছু একটা রাখেন। এই ভিডিও দেখে মনে মনে অনেকেই নির্বাচনের দিন অভিনেত্রী নিপুণের আনা অভিযোগের সত্যতা খুঁজে ফিরছেন। আর ঠিক এই জায়গাতেই চটেছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে কথা বলতে রোববার (৩০ জানুয়ারি) এক ফেসবুক লাইভে হাজির হয়েছেন মুনমুন। ‘নিষিদ্ধ নারী’ খ্যাত অভিনেত্রী বলেন, আমি দুই টাকার শিল্পী নই যে আমার কাছে জায়েদ খান ভোট কিনতে আসবে। জায়েদ আমার ছোট ভাই, সে আমার কাছে টাকা দিয়ে ভোট কিনবে! ওর এতো বড়ো সাহস হবে? রাস্তার মধ্যে টাকা দিয়ে আমাকে কিনবে, আর আমি সেই টাকার বিনিময়ে তাকে ভোট দিব! আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।

লাইভে তিনি এই অপপ্রচার থামানোর অনুরোধ জানান। 

image


ওই ভিডিও’র ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি কালো জামা পরে গিয়েছিলাম। আমার হাতে ছিল কালো রঙের মাস্ক। জায়েদ আমার হাতে একটা পেপার দিয়েছিল। আমি সেটা দেখছিলাম। আর আমার হাতে যে কালো রঙের মাস্কটা ছিল সেটা আমি ব্যাগের চেইন খুলে ভেতরে রেখেছি। ও পেপারটা ধরে বললো, আপা এবার কিন্তু টিক চিহ্ন নাই এবার ছাপ দিতে হবে। আর এটাকেই বলা হচ্ছে আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি।

আরও পড়ুন: ভোটের দিন নিপুণকে চুমু খেতে চেয়েছিলন নির্বাচন কমিশনার

মুনমুন আরো বলেন, মালেক আফসারী ভাইও আমাকে জিজ্ঞেস করেছে, কানে কানে আপনাকে কি বললো জায়েদ? আমাকে কানে কানে জায়েদ বলেছে, ফুল প্যানেলে ভোট দিতে।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খান একসঙ্গে কাজ করেছেন বলে অভিযোগ তুলেছন নিপুণ। 


একাত্তর/এসি

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর