প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টে জায়েদ খান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নাটকীয়তা এখনও কাটেনি। এবার  সমিতির নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান।
জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী জানিয়েছেন, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে ওই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিপুণ আক্তারের অভিযোগ পুনরায় ভোট গণনা করা হয়। তখনও ভোট গুনে নির্বাচিত ঘোষণা করা হয় জায়েদকেই। কিন্তু জায়েদের বিরুদ্ধে ভোট কেনাসহ আরও অভিযোগ আনেন নিপুণ।
পরে বিষয়টি গড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত। মন্ত্রণালয় এক চিঠিতে নিয়ে শনিবার (৫ জানুয়ারি) জায়েদ খান ও নিপুণকে নিয়ে মিটিং করার কথা আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের।

image


এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জায়েদ খান জানান, তিনি ও চুন্নু কেউই ওই মিটিংয়ে উপস্থিত হবেন না। তার দাবি, কোনো অবৈধ কমিটির সিদ্ধান্তের কাছে তিনি যাবেন না।
পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।

আরও পড়ুন: ভোটগ্রহণের আগের দিন নির্বাচন স্থগিত

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।


একাত্তর/এসি

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ভারতীয় বিনোদন জগতের অন্যতম শীর্ষ সংগঠন- সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা শিল্পী সমিতিতে লেগেছে বিরাট আগুনে হাওয়া! সংগঠনের সভাপতি পুনম ধীলন এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরের...
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর