জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ পেলেন যারা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ পিএম

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত উপসচিব সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। 

গাজী রাকায়েত পরিচালিত ও সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের  ‘গোর’ চলচ্চিত্রটি মোট ১১টি শাখায় পুরস্কার জিতেছে। 

এছাড়াও  ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ সিনেমায় অভিনয়ের জন্য চিত্রনায়িকা দীপান্বিতা মার্টিন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। 

এবার মোট ২৭টি বিভাগে ৩০টি পুরষ্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনটি বিভাগে যুগ্মভাবে পুরস্কার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: গানের দিন ফুরালো, নিভলো সন্ধ্যা প্রদীপ

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা 

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক - গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী -অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল-অভিনেতা - মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর) 

শ্রেষ্ঠ শিশু শিল্পী - মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)

শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক - বেলাল খান (বিশ্বাস যদি যায়রে...)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - প্রয়াত মো. সহিদুর রহামান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ গায়ক - মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ গায়িকা - দিলশাদ নাহার কণা (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী]) এবং সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি... বীর)  

শ্রেষ্ঠ গীতিকার - কবির বকুল (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী]) 

শ্রেষ্ঠ সুরকার - মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ কাহিনিকার -গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার-গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক - মো. শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ) [গোর]

শ্রেষ্ঠ শ্রব্দগ্রাহক- কাজী সেলিম আহম্মেদ (গোর) 

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা- এনামতারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেক-আপম্যান- মোহাম্মদ আলী বাবুল


একাত্তর/এসজে
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর