একাত্তরের কামরুল পেলেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হবে।

তার মধ্যে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ‘ঘরে ফেরা’ চলচ্চিত্র নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাত্তর টিভির জ্যেষ্ঠ চিত্রগ্রাহক এসএম কামরুল আহসান।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে খবরটি জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আসরে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার অর্জন করতে যাচ্ছেন। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দীনী শিমু।

অন্য ক্যাটাগরিতে পুরস্কারগুলো হলো-

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা নাসির উদ্দিন খান (পরাণ)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আফসানা মিমি (পাপ পুণ্য)

শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে  দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)

শ্রেষ্ঠ শিশুশিল্পী বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক রিপন খান (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গায়ক বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)

শ্রেষ্ঠ গায়িকা আতিয়া আনিসা (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন (পরাণ)

শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ কাহিনিকার ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)   

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এস এ হক অলিক (গলুই)

শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ (শিমু)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (রোহিঙ্গা)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (হাওয়া)

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা তানসিনা শাওন (শিমু)

শ্রেষ্ঠ মেকআপম্যান খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)

একাত্তর/এসি
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর