কী আছে জায়েদ-নিপুণের ভাগ্যে, নির্ধারণ বুধবার

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৫:৩১ পিএম

নির্ধারণ হতে চলেছে চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেত্রী নিপুণ আক্তারের ভাগ্য। 

মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে তাদের দ্বন্দ্বে হাইকোর্টের রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বুধবার (২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানি হয়।

নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান জানান, আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য থাকলেও ওইদিন আদালতে বসেননি। ফলে এ বিষয়ে শুনানিও হয়নি।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে নিপুণের অভিযোগ দ্বিতীয়বারের মতো ভোট গুনে জয়ী হন জায়েদ। তবে এতেও থামেননি তিনি। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন।

নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কি না- সে বিষয়ে চার ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড। এরপর বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এদিকে আপিল বোর্ডের সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে দাবি করেন জায়েদ খান।

ফলে সাত ফেব্রুয়ারি বোর্ডে তার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ। রিটের শুনানি নিয়ে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত ওইদিনই স্থগিত করেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নিপুণের আইনজীবী।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত 'কাঁচা বাদামের' গীতিকার

৯ ফেব্রুয়ারি আপিলের শুনানি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়।

এসময়ের মধ্যে জায়েদ-নিপুণ কেউ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলে জানানো হয়। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর হাইকোর্টকে রুল নিষ্পত্তির জন্য বলেন।


একাত্তর/এসি
বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর