ডিগবাজি দিতে গিয়ে মাজায় চোট জায়েদ খানের!

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৩:২৯ পিএম

ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় ঝড়।

শুধু তাই নয়, বিভিন্ন শো’তে তার বক্তব্য ও উরাধুরা নাচ নিয়েও মানুষ বিনোদিত হন এবং কী ট্রলও করেন। তবে এবার তিনি তার বিখ্যাত ডিগবাজি দিতে গিয়ে ঝুঁকিতে পড়েছেন। 

জায়েদ খান সম্প্রতি দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে মাজায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই কোমরে ব্যথা পান তিনি এবং আচমকা থেমে যান। 

ব্যথা পাওয়ার পর জায়েদ খান বলেন, ‘এজন্যই আমার বোন ডিগবাজি মানা করেন।’ আলোচিত এই নায়ক তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।’

ডিগবাজি দিতে গিয়ে ব্যথা পাওয়ার খবরের সঙ্গে জায়েদ খানের এই ছবিটি ছড়িয়ে পড়েছে। সংগৃহীত ইমেজ।

জায়েদ খান গণমাধ্যমে জানিয়েছিলেন, দুবাইয়ের শো থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন। সেই শোগুলোতে তার সঙ্গী হবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

তবে তার আগেই নাকি এক নতুন চমক দিতে যাচ্ছেন জায়েদ। এর আভাস পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমেও। খুব শিগগির নাকি তাকে দেখা যাবে বলিউডের এক নায়িকার সাথে। তবে সেই কাজটি বিজ্ঞাপন নাকি স্টেজ শো তা জানা যায় নি।

ঈদের ঠিক একদিন আগে ভারতের মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদ আমেজ শেষ হতে না হতেই উড়াল দিয়েছেন দুবাইয়ে। তার আগে শো করেন লন্ডনে। এর পর নাকি তিনি কানাডা মাতাতে পাড়ি জমাবেন আগস্টে।

আরবি
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।  রোববার (২ এপ্রিল) বিকেলে শিল্পী সমিতির কার্যকরী...
দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে...
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু...
ঢাকাই চলচ্চিত্র দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ ইস্যু। তিনজনের কথা আর অভিযোগে সরগরম মিডিয়া।দুই দিন ওমর সানী বিশাল এক অভিযোগ আনেন জায়েদের...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর