শিল্পী সমিতি: পদত্যাগের চিন্তা ইলিয়াস কাঞ্চনের!

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৮:২৫ পিএম

শিল্পী সমিতির বিষয়গুলো নিয়ে বিরক্ত হয়ে পদত্যাগের কথা ভেবেছিলেন সমিতির বর্তমান সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে এফডিসিতে শুটিং শুরু হতে যাওয়া ‘ট্র্যাপ’ নামের একটি সিনেমার জন্য শুভ কামনা জানাতে এসে গণমাধ্যম ও চলচ্চিত্রের মানুষদের উদ্দেশে কাঞ্চন বলেন,

গতকাল আমার মনে হয়েছিলো, কেন আসলাম এখানে! পদত্যাগ করার  চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না। সব কিছুরইতো সমাধান আছে। ভালোবাসা, আচরণ- এগুলো দিয়ে অনেক কিছু জয় করা যায়।’

তিনি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ।’

এসময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে বুধবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান, ‘ট্র্যাপ’ ছবিতে অভিনয় করতে যাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ভোটে জেতা জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।


একাত্তর/এসএ

বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর