বিকেলে শপথ নেবে জায়েদ খান

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৫:৩৯ পিএম

২ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এই রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে আর কোনো বাধা নেই জায়েদ খানের। আর সে লক্ষ্যে শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টায় এফডিসিতে শপথ নেবেন জায়েদ খান।

সমিতির নিয়ম অনুযায়ী নতুন সাধারণ সম্পাদক জায়েদ খানকে শপথ বাক্য পাঠ করাবেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি ডিপজল’সহ একাধিক নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন জায়েদ খান ও নিপুণ। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।

এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আবার নিপুণ আপিল করেন। সবমিলে পদটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের রায় আসে জায়েদ খানের পক্ষে।



একাত্তর/এসএ

বিএফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (২৪ এপ্রিল) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিনোদন সাংবাদিকরা। এ সময় ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস...
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা দুঃখ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেছে, তারা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে মিশা-ডিপজল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা ঘটে।
এফডিসিতে এফডিসি থেকে প্রতি মাসে আয় হয় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। আর কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন প্রায় এক কোটি ১৫ লাখ। মাস শেষে কর্মীদের বেতন মেটাতে প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়। সেই টাকা ভর্তুকির...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর