২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫১ এএম

বিএফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (২৪ এপ্রিল) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিনোদন সাংবাদিকরা। এ সময় ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা দেন তারা।

গত ২৩ এপ্রিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়ায় শিল্পীরা। ইতোমধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি।

পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেওয়া ও উদ্ধত্বপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (২৪ এপ্রিল) রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে লিমন আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিনেতা শিবা শানু ও সুশান্তকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ন্যক্কারজনক এই ঘটনার দিন ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা।

২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ পালন করা হবে জানিয়ে লিমন বলেন, এই তারিখে বিনোদন সাংবাদিকরা কোনো সিনেমার খবর প্রকাশ করবে না। এখন থেকে প্রতি বছর ২৩ এপ্রিল ‘কালো দিবস’ হিসেবে পালন করা হবে।

জানা গেছে, বুধবার সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে সাংবাদিকদের পাঁচ দফা দাবির চারটিই মেনে নেন শিল্পী সমিতি। তবে জয় চৌধুরীকে দুই বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি না মেনে এক মাসের জন্য নিষিদ্ধসহ সবার সামনে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু জয় চৌধুরী দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিকরা।

বুধবার রাত সাড়ে ৮টায় চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে তদন্ত কমিটির বৈঠক হয়। এতে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফার মধ্যে চারটি দাবি মেনে নেয়। হামলার অন্যতম হোতা জয় চৌধুরীকে সমিতি থেকে এক মাসের জন্য নিষিদ্ধ ও দুঃখ প্রকাশের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু সে তা অগ্রাহ্য করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা এবং ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস আখ্যা দেয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে এফডিসি গেটে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিনোদন সাংবাদিকরা।

এফডিসির ঘটনার তদন্তের জন্য গঠিত ১০ সদস্যের ওই কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকীর, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম।

অন্যদিকে শিল্পী সমিতির পক্ষ থেকে ছিলেন মিশা সওদাগর, ডি এ তায়েব, নানা-শাহ, রুবেল ও রত্না। তদন্ত কমিটির উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান। এছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

এআর
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা দুঃখ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেছে, তারা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে মিশা-ডিপজল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা ঘটে।
এফডিসিতে এফডিসি থেকে প্রতি মাসে আয় হয় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। আর কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন প্রায় এক কোটি ১৫ লাখ। মাস শেষে কর্মীদের বেতন মেটাতে প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়। সেই টাকা ভর্তুকির...
সম্প্রতি নানান কারণে আলোচনায় আসা ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর