হ্যালো মালাইকা! ঝড় তুললেন পাতায় পাতায়

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯:২৩ পিএম

বিনোদন আর গ্লামার দুনিয়ার অন্যতম শীর্ষ সাময়িকী ‘হ্যালো’ এর প্রচ্ছদ কন্যা হয়ে আবারও আলোচনায় আসছেন বলিউডের আইটেম গার্ল, মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা।

৪৮ বছর বয়সেও মালাইকা অনেক ফিট আর সুন্দরী। যার ছটায় তিনি প্রতিদিনই নেটে ঝড় তুলে যাচ্ছেন। হ্যালো সাময়িকী তার সেই সৌন্দর্যকেই তুলে এনেছে অনেকগুলো পাতা জুড়ে। 

সেখানকে কখনও তাকে দেখা যাচ্ছে রাফল্ড স্কার্ট ও মেটালিক কোটে ছকভাঙা সাজে, আবার কখনও বা  সম্পূর্ণ কালো পোশাকে একেবারে বস লেডি নায়িকা হিসাবে।

image


রুপালি মেটালিক গাউন পরেছেন মালাইকা। লং ড্রেসে ধরা দিয়েছে মোহময়ী রূপে। লিলাক ড্রেসে যেন চোখে চোখে কথা বলেছেন ভক্তদের সঙ্গে। 

তবে শুধু ছবি তোলাই নয়, সেই সঙ্গে হ্যালো সাময়িকীর সঙ্গে কথোপকথনে এসেছে মালাইকার ব্যক্তি জীবনও। এসেছে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেমের প্রসঙ্গও।

ভারতীয় সমাজে প্রেমিকার বয়স প্রেমিকের থেকে বেশি হলে সেটা ‘অপরাধ’ বলেই গণ‍্য হয়। তাই প্রায়ই এনিয়ে কুৎসিত ট্রলের মুখে পড়েন অর্জুন মালাইকাও।

image


হ্যালোকে দেয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, বিচ্ছেদের পরেও নারীর একটা সুন্দর জীবনযাপন করা খুব দরকার। এখনো নারীদের সম্পর্কে জড়ানোটা বাঁকা চোখে দেখা হয়। বিশেষ করে বয়সে ছোট ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়ানোটা ‘অপরাধ’ বলেই গণ‍্য হয়।

আরও পড়ুন: শান্তির বার্তা নিয়ে আসছে 'লাভ ইন ইউক্রেন'

তবে এসবকে কখনই পাত্তা দেনটা জানিয়ে এই ফিটনেসপ্রেমী আরও বলেন, আমি মনের দিক থেকে বেশ শক্তিশালী। প্রতিদিন যাতে আরো ভাল হয়ে উঠতে পারি সে চেষ্টা করি। আমি আমার মায়ের প্রতিচ্ছবি। তিনি সবসময় বলতেন, জীবনটাকে নিজের মতো করে বাঁচতে, স্বাধীন হতে।


একাত্তর/এসি

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর