গাইতে গাইতেই না ফেরার দেশে সঙ্গীতশিল্পী কে কে

আপডেট : ০১ জুন ২০২২, ০৪:২৩ পিএম

মাত্র ৫৩ বছর বয়সে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে (কৃষ্ণকুমার কুন্নাথ)। 

মঙ্গলবার (৩১ মে) রাতে আলিপুরের সিএমআরআই বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

জানা গেছে, কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের এক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন বলিউডের এই প্রখ্যাত গায়ক। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হোটেলে ফিরে যান তিনি। সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে আলিপুরের সিএমআরআই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যখন তাকে নিয়ে আসা হয়, তখন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। 

বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে। বিগত তিন দশকে শ্রোতাদের অসংখ্য হিট গান উপহার দিয়েছেন 'দ্য ভয়েস অব লাভ' খ্যাত এই শিল্পী। 


একাত্তর/জো 

বলিউড সংগীতের এক সোনালী অধ্যায়ের মহাপ্রস্থান ঘটলো। সুরের জাদুকর অরিজিৎ সিং প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
না ফেরার দেশে পাড়ি জমালেন এক সময়কার হার্টথ্রব সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন। তার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান গোটা বিশ্ব!দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ৭৩ বছর বয়সী এই তারকা...
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়াকে। গত ৪ জুলাই তারা যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে। সোমবার (১৮...
বলিউডের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’র মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। সিএমআরআই হাসপাতাল সূত্র জানিয়েছে, কেকে’র মুখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর