মৌসুমীর ‘ভাঙন’ এখন প্রকাশ্যে

আপডেট : ২১ জুন ২০২২, ১২:০৮ এএম

পারিবারিক জীবনের নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই প্রকাশ্য আলোচনায় আছেন চিত্রনায়িকা মৌসুমী। ‌তবে এবার দিচ্ছি তাঁর পেশাজীবনের খবর। এবার আসছে মৌসুমীর ‘ভাঙন’ নামের সিনেমা। 

১৯ জুন রাতে প্রকাশ্যে এসেছে 'ভাঙনের' অফিসিয়াল পোস্টার। পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন এটি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন ছবিটির কাজ শেষ। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

image

 

সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, প্রাণ রায়সহ অনেকে। 

পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার গল্পে উঠে আসবে একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা। এখানে আছে হকার, পতিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক মানুষ। তাদের জীবন যাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প থাকছে ‘ভাঙন’ সিনেমায়।

জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ভাঙন’। এর প্রযোজকও মির্জা শাখাওয়াৎ হোসেন।

image

গত বছর তেজগাঁও রেলস্টেশনে শুরু হয় সিনেমার শুটিং। টানা কয়েকদিন এর দৃশ্যধারণে অংশ নেন মৌসুমী। সিনেমায় চুড়ি-ফিতা বিক্রেতার চরিত্রে দেখা যাবে তাকে। আর ফজলুর রহমান বাবুকে দেখা যাবে ভিক্ষাবৃত্তির পেশায়। প্রাণ রায় অভিনয় করেছেন পকেটমারের চরিত্রে। এরই মধ্যে সিনেমার প্রায় কাজ শেষ। সিনেমাটি শিগগিরিই পর্দায় আসছে।


একাত্তর/এআর

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর