যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার অস্কার জয়ী পরিচালক

আপডেট : ২১ জুন ২০২২, ১২:২৩ পিএম

এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্কার জয়ী পরিচালক পল হাগিস। দক্ষিণ ইতালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার এ খবর জানা গেছে আনন্দবাজারের এক প্রতিবেদনে।

কানাডার পরিচালক ও চিত্রনাট্যকার পল হাগিসের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠছে। এক বিদেশি নারীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন নিপীড়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বরাবরই পরিচালনায় নজর কেড়ে থাকেন পল হাগিস। ২০০৪-এ মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল অ্যাকাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক সিনেমা ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

সম্প্রতি ইতালির বৃন্দিসি পুলিশ জানিয়েছে, ৬৯ বছরের পলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মহিলাদের যৌন হেনস্তার পাশাপাশি এক বিদেশি তরুণীকে নৃশংসভাবে মারধর করেছেন তিনি, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। তবে পরিচালকের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পলকে হেফাজতে নিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইতালির তদন্তকারী শাখা।

জানা গেছে, এক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে ইতালি এসেছিলেন পল। মঙ্গলবার তার সিনেমা ‘ক্র্যাশ’কে বিশেষ ভাবে সম্মানিত করার কথা সেখানে। সেই তরুণীরও উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। যদিও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।

তদন্তকারীদের ধারণা, খুব অল্প দিনের আলাপে সেই তরুণীর সঙ্গে জোর করে সহবাস করেছিলেন পল। দেহে গুরুতর জখম নিয়ে অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। তাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছে।


একাত্তর/এসএ

অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
যে কোন নারীর জীবনে এসিড সহিংসতার শিকার হাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতা। নিদারুণ কষ্ট আর হতাশা থেকে কাটিয়ে উঠতে তাদের দরকার তীব্র মানসিক শক্তির।
অবশেষে অংশগ্রহনে কুমারী নারীর বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসলো সুন্দরী প্রতিযোগিতা। এনিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছিলো। নতুন সিদ্ধান্তে তারই অবসান হলো।মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আগামী বছর থেকে অংশ নিতে...
ইসলামী প্রজতন্ত্রের দেশ ইরানে নারীদের হিজাব পরে চলাফেরা করা বাধ্যতামূলক। তবে মাঝে মধ্যেই দেশটিতে এই বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রতিবাদ হতে দেখা যায়।কয়েকবছর আগে ইরানে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর