বিজ্ঞাপনে নারীদের অভিনয় নিষিদ্ধ করলো ইরান

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:২৯ পিএম

ইসলামী প্রজতন্ত্রের দেশ ইরানে নারীদের হিজাব পরে চলাফেরা করা বাধ্যতামূলক। তবে মাঝে মধ্যেই দেশটিতে এই বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রতিবাদ হতে দেখা যায়।

কয়েকবছর আগে ইরানে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার জন্য এক নারীকে দু' বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো।

এবার দেশটির একটি বিজ্ঞাপন চিত্রে এক নারীর মডেলের হিজাব সামান্য সরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্তই নিয়ে ফেলেছে দেশটির সরকার।

ওই বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, এক ইরানি নারী আইসক্রিম খাচ্ছেন। আর আইসক্রিম খেতে গিয়ে নারী মডেলের হিজাব সামান্য আলগা হয়ে যায়।

image


আর এতেই দেশটি জুড়ে শুরু হয় বিতর্ক। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জল্পনা। এই ইস্যুকে কেন্দ্র করে নারীদের বিজ্ঞাপনে অভিনয় বন্ধ করারও নির্দেশ দেয় ইরান প্রশাসন।

শুধু তাই নয়, ওই আইসক্রিমের বিজ্ঞাপন চিত্রটি যে প্রতিষ্ঠান নির্মাণ করেছে, সেটির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।

ইরান সরকার বলেছে, বিজ্ঞাপনটি নারীর মূল্যবোধকে আঘাত করেছে। সামাজিক শালীনতাকে অতিক্রম করেছে।

image


ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে ইরানের সংস্কৃতি মন্ত্রনালয়। নারীদের কোন বিজ্ঞাপনে অংশ নিতে নিষেধ করা হয়েছে।

ইরানের আইন অনুযায়ী নারীরা যদি জনসম্মুখে বা রাস্তায় হিজাব পরিধান না করে তবে শাস্তি হিসেবে দুই দিন থেকে দশ মাস পর্যন্ত কারাভোগ ও জরিমানার বিধান রয়েছে।

image


 

একাত্তর/আরবিএস  

‘স্বপ্ননিবাস অ্যাসেট্স লিমিটেড’ নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের জন্য নির্মিত বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান।
চিলড্রেন অব হেভেন খ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি'র মাস্টার ক্লাস। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই ছিলো আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অষ্টম দিনে যা রূপ নিল ইতিহাসে। যারা তার ক্লাস করেছেন,...
যে কোন নারীর জীবনে এসিড সহিংসতার শিকার হাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতা। নিদারুণ কষ্ট আর হতাশা থেকে কাটিয়ে উঠতে তাদের দরকার তীব্র মানসিক শক্তির।
ইরানের বিক্ষোভরত প্রতিবাদী নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।দেশটিতে মাহসা আমিনির মৃত্যুর পর তীব্র প্রতিবাদ হচ্ছে। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর