এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাউত

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১০:০৪ পিএম

বলিউড তারকা কঙ্গনা রানাউত সামাজিক মাধ্যমে বিতর্কিত সব মন্তব্যের জন্য সব সময়ই আলোচনায় থাকলেও তার অভিনয় প্রতিভা নিয়ে প্রশ্নের অবকাশ নেই।

জিতেছেন একাধিক জাতীয় পুরস্কার। অফ ট্রাকের দারুণ সব চরিত্রে অভিনয় দক্ষতার জন্য কঙ্গনা এরিমধ্যে পরিচালক ও সমালোচকদের কাছে একটি প্রিয় নাম।

এবার কঙ্গনা রানাউত দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এরিমধ্যে প্রকাশ্যে সেই তাঁর সেই নতুন ছবি ‘ইমার্জেন্সি’র প্রথম লুক।

মাথায় কাঁচা-পাকা চুল, হালকা মেকআপ, প্রস্থেথিক মেকআপে ইন্দিরা গান্ধী লুকে নেটিজেনদের নজর কেড়েছেন কঙ্গনা।

image


ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি আবার ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। ছবির প্রযোজকও কঙ্গনা নিজেই।

বৃহস্পতিবার ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সেই মহিলাকে নিয়ে এলাম যাঁকে ‘স্যার’ বলা হত। ইতিমধ্যেই ছবির শুটিংও শুরু হয়েছে।

আরও পড়ুন: প্রকাশে এলো তিশা-ফারুকীর মেয়ে ইলহামের ছবি

মনিকর্ণিকা’র পরে পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় ছবি। কঙ্গনা জানিয়েছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধির জীবনের অনেক কিছুই সবার কাছে অজানা। ইমার্জেন্সি ছবিতে সেগুলোকেই তুলে ধরা হবে।


একাত্তর/আরবিএস  

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর