রাজ-পরীর জীবনে ‘তার আসার আয়োজন’

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৬:৫৭ পিএম

নানা আলোচনা, সমালোচনা উপেক্ষা করে পরীমনির পথচলাটা এবার বোধহয় একটু অন্যরকম। আর কদিন বাদেই মা হতে চলেছেন আলোচিত এই অভিনেত্রী। আর তাইতো অপেক্ষার প্রহর যেন কাটছেনা পরীর। 

আপাতত মাতৃত্বকালীন অবকাশের জন্য সিনেমার কাজ থেকে দূরেই আছেন পরীমণি। পরীর এখন ব্যস্ত সময় নতুন অতিথির জন্য। আর তাইতো চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই পরী জানান দেন তার জীবনের নানা অনুভূতি এবং নানা গল্পের কথা। আর এবার জানান দিলেন, শিশুর কেনাকাটার ছবি। 

image


মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে, সামাজিক মাধ্যমে কয়েকটা ছবি ও একটা ভিডিও পোস্ট করেন পরীমনি। তাতে দেখা যাচ্ছে,  রাজ-পরী দম্পত্তি নতুন অতিথির জন্য কাপড় এবং নানা প্রসাধনী কিনেছেন। আর সেসবেরই ছবি দিয়েছেন ফেসবুকে। 

ক্যাপশনে লিখেছেন- ‘তার আসার আয়োজন’



আর এই ছবি দেখে পরীর ভক্তরা অনুমান করছেন, ছেলে সন্তানের মা হতে যাচ্ছেন পরীমণি। এমনকি ইতোমধ্যে সন্তানের নামও ঠিক করেছেন রাজ-পরি  দম্পত্তি কিন্তু সেই নাম এখনো গোপণ। 

একাত্তর/ এনএ

বলিউডে আবারও খুশির খবর। অপেক্ষার প্রহর শেষ। সুপারস্টার দীপিকা পাডুকোনের কোলজুড়ে এলো এক কন্যা সন্তান। নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন...
সন্তানের জনক-জননী হতে চলেছেন তারকা দম্পতি তিশা ও ফারুকী। নিজেদের ভ্যারিফাইড ফেবুক একাউন্ট থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই খবর দেন তারা। সাথে পোস্ট করেছেন তিশার বেবি বাম্পের ছবিও।পোস্টে তিশা লিখেছেন,...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর