পুত্র সন্তানের মা হলেন পরীমনি

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৮:২৭ পিএম

পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। 

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তথ্যটি একাত্তরকে নিশ্চিত করেছেন পরীমনির স্বামী শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। 

image

বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, 'আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।  যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।' 

image


আরও পড়ুন: চাইলেই তেলের দাম বাড়ানো এড়ানো যেতো: সিপিডি 

রাজ আরও  বলেন, 'পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাকে বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ওর পাশে থেকেছি।। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।'

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। পরী জানিয়েছিলেন, পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য। 

উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। এর আগে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে তাদের পরিচয় ও প্রেম হয়।

image


একাত্তর/এআর

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর