পুত্রের ছবি সামনে আনলেন পরীমনি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১০:৩৬ এএম

পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তথ্যটি একাত্তরকে নিশ্চিত করেছেন পরীমনির স্বামী শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্রের ছবি সামনে আনলেন পরী। তিনি ছবিটি প্রকাশ করে লিখেছেন-

 "শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।"


image

এদিকে গতকাল বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, 'আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।  যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।' 

image

আরও পড়ুন: চাইলেই তেলের দাম বাড়ানো এড়ানো যেতো: সিপিডি 

রাজ আরও  বলেন, 'পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাকে বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ওর পাশে থেকেছি।। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।'

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। পরী জানিয়েছিলেন, পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য। 

উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। এর আগে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে তাদের পরিচয় ও প্রেম হয়।

image


একাত্তর/এআর

আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর