শিল্পকলায় শুক্রবার মঞ্চায়িত হবে ‘বৈকুণ্ঠের খাতা’

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:৪১ পিএম

‘বৈকুণ্ঠের খাতা’ নাটকটির ৫০তম মঞ্চায়ন করতে যাচ্ছে লোক নাট্যদল। এ উপলক্ষে আগামী শুক্রবার ‘মঞ্চায়নের পঞ্চাশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাট্যদলটি।

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটি শুরু হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার।

বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে ২০১১ সালের ২ জুন লোক নাট্যদল বৈকুণ্ঠের খাতা প্রথমবারের মতো মঞ্চস্থ করে।

নাটকটি বাংলাদেশের বিভিন্ন শহর ও একাধিকবার ভারতের ত্রিপুরা ও আসামে অনুষ্ঠিত উৎসবে মঞ্চস্থ হয়েছে।

‘বৈকুণ্ঠের খাতা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদুর রহমান, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম, আনোয়ার কায়সার, জাহিদ চৌধুরী, বাসুদেব হালদার প্রমুখ। নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।

আরও পড়ুন: ৪৩ বছরে মা হওয়ার সুখবর দিলেন বিপাশা

চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও আকাঙ্ক্ষা চরিতার্থ করার যে প্রবণতা মানবসমাজে বিরাজমান, তারই সরল ব্যঙ্গাত্মক কাহিনী রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন তার ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকে।


একাত্তর/আরএ

দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩১তম প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘সুন্দর’। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকের বিষয়বস্তু হলো- মানুষের অন্তর্নিহিত...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর