মঞ্চে আসছে লোক নাট্যদলের ‘সুন্দর’

আপডেট : ১৭ মে ২০২৩, ০১:০০ পিএম

দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩১তম প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘সুন্দর’। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকের বিষয়বস্তু হলো- মানুষের অন্তর্নিহিত সৌন্দর্য আবিষ্কার করে পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলা। 

শনিবার (২০ মে) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। 

image


‘সুন্দর’ নাটকতে অভিনয় করেছেন- আবদুল্লাহ আল হারুন, মিনহাজুল হুদা দীপ, সোহেল মাসুদ, তানজিনা রহমান, সাদেক ইসলাম, জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তৌহিদ মোস্তাক নীল প্রমুখ।

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসব শুরু, বাংলাদেশ বুথ এখনও ফাঁকা

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আলোক পরামর্শ ও পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান ও জিএম সিরাজুল হোসেন। আবহ সংগীত ও পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন সোহেল মাসুদ ও মঞ্চসজ্জা ব্যবস্থাপনায় সুধাংশু নাথ। 


একাত্তর/এসি

পর্দা নামলো দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের। পাঁচ অক্টোবর শুরু হয় এই উৎসব।
ত্রিভুজ প্রেমের নাটক ‘নূরি’র শুটিং শেষ হলো রোববার । আর এই নাটকটির মাধ্যমে প্রথমবার পরিচালনার খাতায় নাম লেখালেন শতাধিক হিট সিনেমার ভিডিও সম্পাদক হালিম আহমেদ আতিশ।
সম্প্রতি নির্মিত হলো খণ্ড নাটক 'জার্নি বাই লাভ'। নাসিফ বিন হোসেইনের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকিব হোসেন পলাশ। নাটকটিতে জুটিবদ্ধ হলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী এবং...
‘বৈকুণ্ঠের খাতা’ নাটকটির ৫০তম মঞ্চায়ন করতে যাচ্ছে লোক নাট্যদল। এ উপলক্ষে আগামী শুক্রবার ‘মঞ্চায়নের পঞ্চাশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাট্যদলটি।শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ১৯ আগস্ট...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর