অনন্ত জলিলের নামে মামলা করবেন ‘দিন-দ্য ডে’র পরিচালক

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:০৮ পিএম

ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন, ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রের পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি সিনেমার চেয়ে বেশি আলোচনায় ছিল অনন্ত জলিল ও তার স্ত্রী-নায়িকা বর্ষার নানান মন্তব্যের কারণে।

‘দিন-দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। যদিও মুক্তির সময় নির্মাতাকে দেখা যায়নি কোনো আয়োজনে। এমনকি সিনেমাটি ইরানে মুক্তি পাবে কিনা, সে বিষয়েও খোলাখুলি কোনো তথ্য দেননি অনন্ত।

এবার মুখ খুললেন ‘দিন-দ্য ডে’র পরিচালক মুর্তজা অতাশ জমজম। বিস্ফোরক অভিযোগ তুলেছেন অনন্তের বিরুদ্ধে। চুক্তিভঙ্গের অভিযোগে অনন্ত জলিলের নামে মামলা করার কথাও বলেছেন তিনি। শুধু তাই নয়, এ বিষয়ে একজন আন্তর্জাতিক আইনজীবীও নিয়োগ দেবেন তিনি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব কথা জানান নির্মাতা জমজম। 

তিনি বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশ ও ইরানের মানুষের মধ্যে শক্ত বন্ধন তৈরির উদ্দেশ্যে আমি যৌথ প্রযোজনায় সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যাতে দুই দেশের মানুষ একে-অপরের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। কেননা শিল্পই হলো সেই ভাষা, যেটা কাঁটাতার ভেদ করতে পারে।’

নির্মাতা জমজমের মতে, ‘দিন-দ্য ডে’ সিনেমার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কিছুই হয়নি। অনন্ত জলিল চুক্তিভঙ্গ করে সব নিজের মতো করেছেন। নির্মাতার দাবি, ‘অনন্ত চুক্তি ভেঙেছেন এবং নিজের দায়িত্ব পালন করেননি। বরং তিনি আমার অর্ধনির্মিত সিনেমা নিয়ে নষ্ট করে ফেলেন; যদিও আমি মূল প্রযোজক ছিলাম। তিনি তার মতো করে সিনেমা বানিয়ে ফেলেন।’

সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধানের কোনো পথ নেই বলে জানালেন জমজম। তাই তিনি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তেহরান আদালতে মামলা ঠুকবেন তিনি। একইসঙ্গে নিয়োগ দেবেন আন্তর্জাতিক আইনজীবী।

কিছুদিনের মধ্যে ‘দিন-দ্য ডে’ সিনেমার চুক্তি ও যাবতীয় তথ্য প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন নির্মাতা জমজম। তিনি মনে করেন, পুরো বিষয়টি দর্শক ও গণমাধ্যমের জানা উচিত।


একাত্তর/এসএ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির প্রজাতন্ত্র দিবস (মালয়েশিয়া ডে) উপলক্ষে দেশটিতে মুক্তি দেওয়া হয় অনন্ত জলিল অভিনিত সিনেমা ‘দিন: দ্য ডে’। ছুটির দিনে প্রিমিয়ার শো দেখতে ভিড় করেন হাজারো প্রবাসী। এই...
চুক্তি ভঙ্গের অভিযোগে ইরানি পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশ জমজমের মামলার হুমকিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।একইসাথে ইরানি ওই নির্মাতার বিরুদ্ধে পাল্টা আইনি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর