‘হাওয়া’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সম্মেলন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:৩২ পিএম

‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মামলা, মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির অনুমতি না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন থেকে প্রতিবাদে মুখর চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। 

এরই মধ্যে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চিলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়্গ গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিন প্রজন্মের নির্মাতা ও অভিনয়শীল্পীরা।

সংবাদ সম্মেলনে নির্মাতা ও শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে পাঁচ দফা উপস্থাপনা করেন পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। 

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘বাংলা চলচ্চিত্র বিকাশের ক্ষেত্রে বৈপ্লবিক একটা পরিবর্তন ঘটেছে সাম্প্রতিক সময়ে। এমন সময় ‘হাওয়া’র বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলো। ‘শনিবার বিকেলে’ মুক্তি পাচ্ছে না দুই বছর ধরে। তরুণরা নতুন সহস্রাব্দের চলচ্চিত্র নির্মাণ করছে।’

শিল্পের বাস্তবতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পের ভাষা যেটা-সেটা থাকতে হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকতে হবে শিল্পীর। সংবিধানেও মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে।’

একাত্তর টেলিভিশনের চিফ প্ল্যানিং ও কন্টেট এডিটর নূর সাফা জুলহাজ বলেন, 'রিয়ালিটিকে রিয়ালিটির মতো করে দেখতে হবে, ফিকশনাল রিয়ালিটিকে ফিকশনাল রিয়ালিটির মতো করে দেখতে হবে। কনটেক্সট গোলমাল করা যাবে না। দুইটা ভিন্ন কনটেক্সট গুলিয়ে ফেলে আমরা যদি আইনের প্রয়োগ করি তাহলে- শিল্প, সাহিত্য, সিনেমা, সঙ্গীত তো হবেই না। এমনকি আইনের শাসনও হবে না। ফলে আমাদের পলিসি লেভেলে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এটা বোঝা এই মুহূর্তে খুবই জরুরী।

image


সম্মিলিত প্রতিবাদে অংশ নিয়ে জয়া আহসান বলেন, ‘কোনো শিল্পকলা আসলেই কি কোনো শর্ত মেনে চলতে পারে? কোনো চলচ্চিত্র কি শর্তসাপেক্ষে তৈরি হতে পারে? তাহলে চলচ্চিত্র কেনো?’

‘হাওয়া’ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, প্রাণ-প্রকৃতি নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি আরও বেশি কথা বলবো। তাই বলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে? বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করছে- এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের এই চাপ কেনো? চলচ্চিত্রের উপর অদৃশ্য চাপ বন্ধ করতে হবে। সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না?’

সেন্সর বোর্ডে আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ নিয়ে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে এখন কথা হচ্ছে। এটা নিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। হলি আর্টিজানের ঘটনা কি আসলে ঘটেনি? ঘটেছে তো। সেগুলো নিয়ে লেখালেখি হয়েছে। কিছুদিন আগে এ নিয়ে উপন্যাসও রচনা হয়েছে। সেগুলো কি আমরা আটকাতে পেরেছি। চলচ্চিত্রের বেলা কেন এই অসুবিধা?

জ্যেষ্ঠ নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘হাওয়া আমরা প্রায় সবাই দেখেছি। এ কারণে এ নিয়ে সবাই কথা বলতে পারছি। “শনিবার বিকেল” অনেকেই দেখেনি। একটি বিশেষ প্রদর্শনীতি আমি ছবিটি দেখেছি। এটি এক শটে বানানো একটি ছবি। আমার মনে হয়েছে, এটি একটি অন্য রকম চলচ্চিত্র। এই ছবি মুক্তি পেলে বরং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এখনকার তরুণদের মুক্ত ও স্বাধীনভাবে সিনেমা বানাতে দিতে হবে। তাহলে তারা বিশ্ব জয় করবে।’

অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘ঢাকা শহরের বায়ু ও শব্দ দূষিত হওয়া নিয়ে কারও মাথাব্যথা নেই। লঞ্চডুবিতে মানুষ মারা গেলে ক্ষতিপূরণ দেওয়া হয় এক লাখ টাকা। আর সিনেমা বানালে ২০ কোটি টাকার মামলা দেওয়া হয়। সারা পৃথিবীতে শিল্পমাধ্যমেই শিল্পীরা প্রতিবাদ করেন। আমরাও এসবের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ভারত, তুরস্ক, কোরিয়া চলচ্চিত্র বানিয়ে শত শত কোটি টাকা আয় করছে। অন্যদিকে আমরা নিজেদের আটকে ফেলছি নানা আইনের জালে।’

প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সমালোচনা করে কামার আহমেদ সাইমন বলেন, ‘সেন্সর বোর্ডের চেয়ারম্যান, বোর্ড ও ৬৪ জেলার জেলা প্রশাসক—যে কেউ একটি ছবির সেন্সর বাতিল করতে পারবে, এটা কোনো আইন হতে পারে না। এটা স্বাধীন বাংলাদেশ। ব্রিটিশ, পাকিস্তান ও স্বৈরাচার আমলের আদলে কোনো আইন স্বাধীন দেশে থাকতে পারে না।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সাড়ে ৩ বছর পরও সেটা জানার অপেক্ষায় আছি, কী কারণে আমাদের ছবিটা সেন্সর পেল না। শিল্পকর্ম হচ্ছে হেডলাইটের মতো। হেডলাইট বন্ধ করে রাখলে আপনারা জানতেও পারবেন না যে সামনে কী বিপদ অপেক্ষা করে আছে।’

‘হাওয়া’ ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমরা ভেবেছিলাম সিনেমায় ফুল, পাখি, নদীর গল্প বলব। সেই তালিকা থেকে এখন থেকে পাখিকে বাদ দিতে হবে। আমি নিজেই এখন খাঁচায় ঢুকে গেলাম। পরের গল্পটা আমি কীভাবে বলব? আমাদের সিনেমায় দেখানো পাখিটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাস্তব জীবনের আইন সিনেমার জন্য প্রযোজ্য হতে পারে না।’

প্রযোজক গাউসুল আলম শাওন বলেন, এখন দরকার একটি সাংস্কৃতিক বিপ্লব। এখনই সেই সময়, এক্ষুনি শুরু করতে হবে। স্বাধীন বাংলার কোনো আইন সংবিধান পরিপন্থী হতে পারে না।

সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবি-

১. ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

২. ‘শনিবার বিকেলে’ চলচ্চিত্র কেন সেন্সর ছাড়পত্র পেল না তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

৩. বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করতে হবে ও প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করতে হবে।

৪. প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন করতে হবে।

৫. চলচ্চিত্র বা কনটেন্টবিষয়ক কোনো মামলা দায়ের করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন- খসড়া ওটিটি নীতিমালায় প্ল্যাটফর্মগুলোতে আলাদা কমিশন বোর্ড তৈরির প্রস্তাব আছে এ জাতীয় কোনো কর্তৃপক্ষের) সঙ্গে আলোচনা করে নিতে হবে।

দাবি আদায়ে প্রাথমিক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলন থেকে। জানানো হয়, আগামী সেপ্টেম্বরে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, গিয়াসউদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, কামার আহমেদ সাইমন, আবু শাহেদ ইমন, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব, সৈয়দ আহমেদ শাওকি, বিধান রিবেরু, শিবু কুমার শীল। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন শম্পা রেজা, আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, জ্যোতিকা জ্যোতি, আজমেরী হক বাঁধন, আফরান নিশো, নাজিফা তুষি প্রমুখ।


একাত্তর/এসএ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’।
‘শনিবার বিকেল’ চলচ্চিত্র নিয়ে আবারও বিড়ম্বনায় পড়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটি আবারও পূনঃপরীক্ষণ করতে তথ্য মন্ত্রণালয় আপিল কমিটির আরেকটি সভা ডেকেছে বলে জানিয়েছেন তিনি।রোববার (৫...
গুলশানে হামলা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটির ‘শনির দশা’ অবশেষে কাটলো। চার বছর ধরে আটকে থাকা ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি মুক্তির ছাড়পত্র...
আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ এর মুক্তি প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন শতাধিক সংস্কৃতিকর্মী। মোস্তাফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটির বাংলাদেশে মুক্তি আটকে রেখেছে সেন্সর বোর্ড। এই সিনেমা মুক্তি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর