দুই প্রতিষ্ঠানকে সোহানার আইনি নোটিশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪০ পিএম

অনলাইন পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে এবার আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী সোহানা সাবা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন করে নিজেই একথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সোহানা সাবা চার বছর আগে ফেসবুকে শুরু করেন ‘তারকালয় আড্ডা উইথ সোহানা সাবা’। এই অনুষ্ঠানের এরিমধ্যে ৪২টি পর্ব তৈরি করেছেন তিনি।

কিন্তু তার অনুষ্ঠানের বিষয় ও ছবি সমানে নামে-বেনামে অন্যত্র ব্যবহার হতে থাকে। এতে করে নানা দিক থেকেই ক্ষতির স্বীকার হন সোহানা সাবা। এনিয়ে বিরক্তও ছিলেন তিনি।

সম্মতি ও লাইসেন্স ছাড়া অনলাইন এবং অফলাইনে বিভিন্ন চ্যানেলে কনটেন্ট সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সোহানা সাবা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী অনুমতি ছাড়া ব্যবহার করে মুনাফা অর্জন করেছে।

image


তিনি বলেন, কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তাকে দেয়া হয়নি। তাদের কাছে যাওয়ার পরও তার কথা অগ্রাহ্য করে। তারা তার পরিশ্রমের অবমূল্যায়ন করেছে।

অভিনেত্রী সোহানা সাবা বলেন, আমি আমার আইনজীবীর মাধ্যমে তাদের নোটিশ দিয়েছি। ৭২ ঘণ্টা পেরুলেই আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।

আরও পড়ুন: অস্কারে যাচ্ছে ‘হাওয়া’

একটি মোবাইলফোন কোম্পানি ও একটি স্টুডিও কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। সোহানার পক্ষে আইনজীবী মজিবুল কামাল জানান, ২৫ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান তিনি।

একাত্তর/আরএ

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর