রূপান্তরিত লিঙ্গের চরিত্রে আসছেন সুস্মিতা সেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১২ পিএম

ভারতের ধর্ণাঢ্য ব্যবসায়ী ও সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে হানিমুন প্রেমের সম্পর্কে ইতি টেনে আবারও শুটিংয়ে ব্যস্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

খুব শিগগিরই বলিউডে আসছে রূপান্তরিত লিঙ্গের গৌরী সাওয়ান্তের জীবনীভিত্তিক এক ওয়েব সিরিজ। আর সেই সিরিজেই গৌরীর ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার সেই লুক। পুণেতে শুটিং করতে দেখা গেছে সাবেক মিস ইউনিভার্সকে। পরণে উজ্জ্বল নীল রঙের শাড়ি। কপালে চওড়া টিপ।

মাথার চুল খোপা করে বাঁধা। আর তাতে রয়েছে ফুল জড়ানো। অভিনেত্রীর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

কিন্তু কে এই গৌরী সাওয়ান্ত? এক কথায় গৌরী একজন রূপান্তরিত মহিলা। জন্ম, পুণেতে। নাম রাখা হয়েছিল গণেশ। বাবা ছিলেন একজন পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গণেশ।

পুরুষ হয়ে জন্মালেও গণেশের মধ্যে ছিল মেয়েলি সত্ত্বা। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। আর পাঁচটা পরিবারের মতোই তার পরিবারের কেউই তার এই পরিবর্তন মেনে নিতে পারেননি।

তার কারণে পরিবার এবং বাবার কষ্ট হোক তা কখনোই চাননি গৌরী। তাই মাত্র ১৮ বছর বয়সে বাড়ি ছাড়েন। পুণে থেকে চলে আসেন মুম্বাই।

image


সেখানেই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন গৌরী। ইতিমধ্যে নানা সমাজ সেবার কাজ করেছেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি।

রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান, সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন।

আরও পড়ুন: রাজ্যকে দেখতে পরীমনির বাসায় অপু বিশ্বাস

গৌরীর এই কাহিনী ছাপা হয়েছে নানা পত্রিকায়। তবে সেভাবে পরিচিতি পাননি তিনি। তাই তার এই কাজকে এবং পরিচিতিকে ছড়িয়ে দিতে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ। তবে এখনও সিরিজের নাম কিংবা পরিচালক, কারো নামই জানা যায়নি।


একাত্তর/আরএ

তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা তার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি...
প্রিয় তারকাকে শেষবারের মতো পর্দার প্রচারণা অনুষ্ঠানে দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৯০ হাজার ভক্ত।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর