ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ইইউ'র

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:৩৪ পিএম

মাহসা আমিনি ‘হত্যা’ ও  ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে সরকারের ব্যাপক দমনপীড়ন চালানোয় তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা বলেন। 

এর আগে হিজাব আইন লঙ্ঘনের দায়ে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনিকে আটক করে। পুলিশের হেফাজতে অজ্ঞান হয়ে তিন দিন কোমায় থাকার পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়। এর পরপরই ইরানজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। 

এই ঘটনার উল্লেখ করে বোরেল ইউরোপীয় পার্লামেন্টকে বলেন, মাহসা আমিনির হত্যা ও বিক্ষোভ-সমাবেশে ইরানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নের বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণে থাকা সকল বিকল্পের কথা আমরা বিবেচনা করবো।

তিনি আরও বলেন, ‘কঠোর পদক্ষেপ’ বলতে তিনি নিষেধাজ্ঞা আরোপকে বুঝিয়েছেন।

ইরান সরকারের অবস্থানকে ‘অসামঞ্জস্য’ ও ‘অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করে দেশটিতে চলমান দমনপীড়নের সমালোচনা করেন। 

বোরেল বলেন, আমিনির হত্যার প্রতিবাদে ইরান জুড়ে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের বিক্ষোভ-সমাবেশ  আমাদের প্রশংসার দাবি রাখে।

আমিনির মৃত্যুর ব্যাপারে তদন্ত এবং সরকারের জবাবদিহিতার কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

আইএইচআর বলছে, সরকারি আইনশৃঙ্খলা-বাহিনীর হাতে বিক্ষোভকারীদের এভাবে নিহত হওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য।

দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরে গত এক সপ্তাহ ধরা চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১জন নিহত হয়েছে বলে দাবি মানবাধিকার সংস্থাটির। গ্রেপ্তারে হয়েছে শতাধিক ব্যক্তি। এমনকি বিক্ষোভে ইন্ধন দেয়ার দায়ে ৯ ইউরোপীয়কে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।   

একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর