কেমন ছিলো পরীমনির এবারের জন্মদিন

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:১৫ এএম

প্রতি বছরই নিজের জন্মদিন ধুমধাম করে উদযাপন করেন ‘স্বপ্নবাজ’ নায়িকা পরীমনি। এবারও কোন ব্যতিক্রম ছিলো না। সোমবার রাতে ধুমধাম আয়োজনেই জন্মদিন করেন পরী। 

এবার পায়রার সাজে জন্মদিনের কেক কেটেছেন পরী। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার জন্মদিন পালনের জমকালো আয়োজন করা হয়। 

image

বৃষ্টির কারণে দুই ঘণ্টা বিলম্বে রাত দশটায় শুরু হয় অনুষ্ঠান। আগ মুহূর্তেই আড়াই মাস বয়সী ছেলে শাহীম মাহমুদ রাজ্য ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন পরী। 

image

জন্মদিনের অনুষ্ঠানে পায়রার সাজে হাজির হন এই ‘বিশ্বসুন্দরী’ তারকা। পাখির পালক এবং লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিলো অতিথিদের খাবার টেবিল।

মঞ্চের সামনে বড় করে লেখা ছিলো ‘পরীমনি’। তিনি বলেন, আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।

পরীর এবারের জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার গান ‘তুই কি আমায় ভালোবাসিস’। 

image

অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিলো ১৫ মিনিটের একটি ডকুমেন্টরি। নিজের বদলে যাওয়া জীবন নিয়ে এটি বানিয়েছেন পরী নিজেই। 

এতে উঠে এসেছে শরিফুল রাজের সঙ্গে তার প্রেম, বিয়ে, সন্তানের জন্মসহ আরও কিছু বিষয়। পরী আগেই জানিয়েছিলেন, ধুমধাম আয়োজনে এটিই তার শেষ জন্মদিন পালন। 

image


একাত্তর/এআর

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর