হাঙ্গামা বাধিয়ে পর্দায় ফিরছেন শ্রাবন্তী

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১০:১৮ পিএম

এবার দারুণ এক হাঙ্গামা বাঁধিয়ে আবারো শিরোনামে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনিতেই সারা বছর সামাজিক মাধ্যমে নিজেকে দারুণ রাখলেও সিনেমার পর্দায় অনেক দিনেই অনুপস্থিত এই নায়িকা। এনিয়ে ভক্তদের আক্ষেপও অনেক। 

শেষ পর্যন্ত শ্রাবন্তী আবারও পর্দায় ফিরছেন। সিনেমার নাম হাঙ্গামা ডট কম। এই ছবিতে তাঁর সঙ্গে আরও রয়েছেন ওম সাহানি, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়।

বুধবার (২৬ অক্টোবর) হয়ে গেলো ছবিটির শুভ মহরত। সেই সঙ্গে প্রকাশ্যে এল ছবির প্রথম প্রচার-ঝলক। এই মুহূর্তে সবার মুখে একটাই আলোচনা, সিনেমার গল্পই হলো আসল। 

image


প্রেম নিয়ে কমেডি ঘরনার ছবি হাঙ্গামা ডট কম। সম্রাট-অর্চনা আর অভিমন্যু-পূজা দুই জোড়া ভাইবোন। সম্রাট-পূজা আর অভিমন্যু-অর্চনা প্রেমের নানা বাঁক নিয়ে যত হাস্যরস। 

কিন্তু এমন পুরনো গল্পের কমেডি জমবে কিনা- এমন প্রশ্নের জবাবে পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, আসলে আমি কমেডি গল্প লিখতেই অভ্যস্ত। 

image


তিনি আরও বলেন, এই ব্যস্ততার যুগে একটু হাসির গল্প সব সময়ই দর্শকের মনে এক বিশেষ জায়গা করে নেয়। এ ক্ষেত্রেও আশা রাখি, দর্শকের ভাল লাগবে এই গল্প।

কৃষ্ণেন্দু এর আগে ‘ক খ গ ঘ’ ছবিটি পরিচালনা করেছেন। এ ছাড়াও বহু ছবির চিত্রনাট্য লিখেছেন। ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং শুরু হবে ২৮ অক্টোবর থেকে।


একাত্তর/এসজে

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর