শেষমেশ সাতপাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান! পর্দার ‘গীতা গোবিন্দম’ জুটি এখন বাস্তবেও জীবনসঙ্গিনী। আজ উদয়পুরের এক বিলাসবহুল রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব দম্পতি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। দুই সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে সাজানো এই বিয়ে নিয়ে এখন সরগরম বিনোদন দুনিয়া।


শেষমেশ গুঞ্জনই সত্যি হলো! রাজস্থানের উদয়পুর থেকে ৫০ কিমি দূরে অবস্থিত বিলাসবহুল হোটেল 'আইটিসি মেমেন্টোসে’ বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে তেলুগু রীতি মেনে প্রথাগত বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন এই তারকা দম্পতি। কিন্তু এখানেই শেষ নয়, সন্ধ্যায় শুরু হয়েছে রাশমিকার কোদাভা (কুর্গ) ঐতিহ্যের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান। বিজয় ও রাশমিকা, উভয়েই নিজেদের শেকড়কে সম্মান জানিয়ে দুই ভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছেন।


হলুদ ও সংগীতের জমকালো আসর:
বিয়ের আগের অনুষ্ঠানগুলো ছিল তারার মেলায় ভরপুর। সংগীতের রাতে মঞ্চ মাতিয়েছেন স্বয়ং বর-কনে। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবির জনপ্রিয় গানগুলোর তালে এই জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি যেন অফ-স্ক্রিনে নতুন রূপ পেয়েছিল। 'কল্যাণী ভচ্ছা ভচ্ছা' থেকে শুরু করে 'ইঙ্কম ইঙ্কম'- সবই ছিল প্লে-লিস্টে। তবে আসর সবচেয়ে বেশি জমে উঠেছিল 'পুষ্পা' ছবির ভাইরাল 'পিলিংস' গানের তালে। সেই হাই-এনার্জি নাচে অতিথিরাও পা মেলাতে বাধ্য হয়েছিলেন।

হলুদ অনুষ্ঠানটি ছিল ঘরোয়া অথচ নান্দনিক। বিজয়ের শেয়ার করা ছবিতে দেখা গেছে, গোলাপ পাপড়িতে মোড়া মেঝের ওপর কাঠের টুল রাখা হয়েছে বর-কনের জন্য। চারদিকে ছিল গাঁদা ফুলের মেলা। বিজয়ের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে সুন্দর হাতের লেখায় লেখা নামফলক—একটিতে রাশমিকার আদুরে নাম ‘রুশি’ এবং অন্যটিতে লেখা ‘বিজয়’।

পোষ্যদের জন্য বিশেষ আয়োজন: রাশমিকা ও বিজয়ের এই বিয়েতে শুধু মানুষ নয়, শামিল ছিল তাঁদের প্রিয় পোষ্যরাও। রাশমিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ ডেকোরেশনের ছবি শেয়ার করেছেন, যা বিজয়ের দুই হাস্কি ‘স্টর্ম’ ও ‘চেস্টার’ এবং তাঁর নিজের আদরের কুকুর ‘অরা’র জন্য তৈরি করা হয়েছে। পোষ্যদের প্রতি তাঁদের এই ভালোবাসা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।


উপস্থিত ছিলেন যারা:
একেবারে ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ পরিসরে এই বিয়ের আয়োজন করা হলেও চলচ্চিত্র জগতের বেশ কিছু চেনা মুখ সেখানে উপস্থিত ছিলেন। 'অর্জুন রেড্ডি' খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, আশিকা রঙ্গনাথ, রাহুল রবীন্দ্রন এবং ইশা রেব্বা পৌঁছেছিলেন উদয়পুরে। বন্ধু ও সহকর্মীদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, উৎসবের আনন্দ এক মুহূর্তের জন্যও থামেনি।

মিষ্টিমুখ ও প্রতীক্ষা: পাপারাজ্জিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি নবদম্পতি। অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষারত চিত্রসাংবাদিকদের জন্য তারা বিশেষ মিষ্টি পাঠিয়েছেন। যদিও বিয়ের আনুষ্ঠানিক কোনো ছবি এখনো প্রকাশ করা হয়নি, তবে ভক্তরা এখন শুধু অধীর আগ্রহে 'রুশি' আর 'বিজয়'-এর সেই স্বপ্নের মূহুর্তের ছবির অপেক্ষায় প্রহর গুনছেন।

এআরএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর