উদয়পুর রাশমিকা-বিজয়ের বিয়ের রাজকীয় আয়োজন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে চারদিকে চলছে তুমুল উত্তেজনা। ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। উদয়পুরের অভিজাত রিসোর্ট আইটিসি মোমেন্টোসে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের 'ন্যাশনাল ক্রাশ' রাশমিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবেরকোন্ডা। এনডিটিভির তথ্য অনুযায়ী, এই তারকা দম্পতি তাঁদের জীবনের বিশেষ দিনটির জন্য রাজস্থানের উদয়পুর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত অত্যন্ত বিলাসবহুল রিসোর্ট মোমেন্টোস বাই আইটিসি হোটেলস একায়াকেবেছে নিয়েছেন।


উদয়পুরের পরিচিত লেক আর কেল্লাগুলোর ভিড় থেকে দূরে, শান্ত স্নিগ্ধ আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত এই রিসোর্টটি। সবুজে ঘেরা পাহাড় আর নীল আকাশের নিচে মনোরম এই পরিবেশটি যে কোনো বিয়ে আয়োজনের জন্য আদর্শ। প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক স্থাপত্যের মিশেলে তৈরি এই রিসোর্টটি যেন কোনো রূপকথার গল্পের বাস্তব রূপ। বিয়ের খবর চাউর হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহ এমনকি মার্চ ও এপ্রিল মাসের অধিকাংশ সময় এই হোটেলটি সম্পূর্ণ বুকড হয়ে আছে।

আইটিসি মোমেন্টোসে অতিথিদের জন্য রয়েছে ১১৭টি অত্যন্ত শৌখিন ভিলা। এখানে ভ্যালি ভিউ ভিলা থেকে শুরু করে আরাবল্লী সুইট এবং মোমেন্টোস সুইট পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির থাকার ব্যবস্থা রয়েছে। সাধারণ ভিলাগুলোর ভাড়া ২৮ হাজার টাকা থেকে শুরু হলেও বিলাসবহুল সুইটগুলোর ভাড়া রাতপ্রতি ৯১ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া এখানকার প্রেসিডেন্সিয়াল সুইটগুলোতে রয়েছে ব্যক্তিগত তাপমাত্রা-নিয়ন্ত্রিত পুল ও জাকুজি।


খাবার-দাবারের জন্য এখানে রয়েছে 'উদয় প্যাভিলিয়ন', 'কাবাবস অ্যান্ড কারিজ' এবং 'রয়্যাল ভেগা'-র মতো বিশ্বমানের ডাইনিং। নিরামিষ ভারতীয় খাবার থেকে শুরু করে গ্লোবাল কুইজিন, সব কিছুই পাওয়া যাবে এখানে। এছাড়া অতিথিদের জন্য রয়েছে ইনফিনিটি পুল, ওয়েলনেস সেন্টার ও উন্নত জিমনেসিয়াম।

বিয়ের উৎসবের পাশাপাশি অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন রাজকীয় স্পা ও প্রাচীন ভারতীয় থেরাপি। পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে হ্যান্ডক্রাফটেড ককটেল কিংবা পছন্দের পানীয় পান করার জন্য রয়েছে চমৎকার লাউঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি উদয়পুর শহর ভ্রমণ এবং বিভিন্ন রোমাঞ্চকর কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগও থাকছে এখানে।


সব মিলিয়ে, রাশমিকা ও বিজয়ের এই বিয়ে কেবল একটি অনুষ্ঠান নয়, বরং আরাবল্লীর পাহাড়ে এক জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় উৎসব হতে যাচ্ছে।

এআরএস
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর