বছর শেষেও রাজের সাথে দ্বন্দ্ব সামনে আনলেন পরীমনি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০১:২৬ এএম

শরিফুল রাজ ও পরীমণিকে বলা হচ্ছে বছরের সবচেয়ে চাঞ্চল্যকর তারকা দম্পতি। বছরের শেষদিনেও রাজের সাথে দ্বন্দ্ব সামনে আনলেন আলোচিত এই অভিনেত্রী। মধ্যরাতে স্বামী রাজকে নিয়ে তার এক ফেসবুক পোস্ট এখন নেটিজনদের একমাত্র আলোচনার বিষয়।  তিনি পোষ্ট দেয়ার এক মুহূর্তেই খবরটি দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চাশে ফেসবুকে দেয়া এক পোষ্টে পরীমনি লিখেছেন,

'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।'

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি গত বেশ কয়েকমাস ধরে বেশ আলোচনায় আছেন। সেই আলোচনা হচ্ছে হচ্ছে মিম ও স্বামী রাজের সম্পর্ক নিয়ে। এমনকি শরিফুল রাজের মেসেজিংয়ের স্ক্রিনশটও সামাজিক  শেয়ার করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে ভাঙনের কবলে পরীমণি-রাজের সংসার। 

image


পরীমণি কি এবারে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া এই স্ট্যাটাসের মাধ্যমে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতই দিলেন কি-না সেটাই এখন আলোচনার বিষয়।

উল্লেখ এবছরে শুরুতে গত ২২ জানুয়ারি নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি। 

image


তবে জানা গিয়েছিল পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা ছিল মাত্র। তারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন।

বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলছেন দুজনে।


একাত্তর/এআর

প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর