বিতর্কের পরও 'পাঠান' জ্বরে কাঁপছে ভারত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৪২ পিএম

দীর্ঘ চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। এ নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এরইমধ্যে ভারতজুড়ে শুরু হয়েছে ‘পাঠান’ ঝড়। একদিকে বিজেপি অন্যদিকে শাহরুখ ভক্তরা, এখনও চলছে চুলচেরা বিশ্লেষণ।   

বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাওয়া বহুত আলোচিত 'পাঠান' সিনেমা দেখতে সকাল ৬টা থেকেই ভারতের প্রেক্ষাগৃহগুলোর বাইরে ভিড় জমান ভক্তরা। এবিপি ও অনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

সব বড় শহরেই প্রায় একই চিত্র। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট না পেয়েও প্রেক্ষাগৃহের সামনে ঠায় দাঁড়িয়ে থাকছেন দর্শকরা।  

এদিকে দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে পর্দার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ।

২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট পাঁচ হাজার দুইশ' হলে ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। কিন্তু ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও তিনশ' হল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সারা ভারতে মোট পাঁচ হাজার পাঁচশ' হলে চলবে পাঠান। 

অন্যদিকে ভারতের বাইরে পর্দার সংখ্যা দুই হাজার পাঁচশ', অর্থাৎ বিশ্বজুড়ে মোট আট হাজার হলে চলবে সিনেমাটি। 

সংশ্লিষ্টরা বলছেন, ২০ জানুয়ারি থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরেই বড় সাফল্যের আভাস পাওয়া গিয়েছিল। একশোরও বেশি দেশে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই অ্যাকশন থ্রিলার ছবি। 

উল্লেখ্য, পাঠান সিনেমার একটি গানে দীপিকা পাডুকোনকে গেরুয়া বিকিনিতে দেখা যায়, এ নিয়েই ঝামেলার শুরু। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা এটিকে চক্রান্ত বলে আখ্যা দেন। ইচ্ছাকৃতভাবে গেরুয়া রঙকে অপমান করা হয়ে বলেও অভিযোগ ওঠে। ভারতজুড়ে সিনেমা বয়কটের ডাক দেয় বিজেপি ও আরএসএস নেতাকর্মীরা। 

তবে সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে আগের অবস্থান থেকে সরে এসেছে বিজেপি-আরএসএস কর্মীরা। শেষ পর্যন্ত এগিয়ে থাকলেন বলিউড বাদশা।      


একাত্তর/আরবিএস  

শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর