আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন: পূজা চেরি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ এএম

সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা পূজা চেরি বেশ কিছুদিন আড়ালেই ছিলেন। তবে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী হঠাৎ করে সামনে এলেন তার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। চাইলেন ক্ষমাও। তবে কোন কারণে বা কোন ভুলে তিনি ক্ষমা চেয়েছেন কৌশলে সেই বিষয়টি উল্লেখ করেন নাই এই অভিনেত্রী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাসে পূজা লেখেন, আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।

image


শুরুতেই তিনি লেখেন, আমি পূজা চেরি। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে প্রকাশ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।

image


শিশুশিল্পী থেকে নায়িক হয়ে ওঠা পূজা ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ ছবি দিয়ে আলোচনায় আসেন। পরে জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে রটে প্রেমের গুঞ্জন। এরপর ব্যক্তিগত মনোমানিল্যের জন্য জাজ থেকে বের হয়ে আসেন পূজা। তবে অন্য প্রতিষ্ঠানে একাধিক সিনেমা করলে সেগুলো নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়। এরই মধ্যে আবারও রটে সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন। 

আরও পড়ুন: ফেসবুকে ব্লু ব্যাজের জন্য মাসে গুণতে হবে ১২৬২ টাকা

এতো কিছুর পর কোন ভুলটি করেছেন সেটি কি দর্শক ও ইন্ড্রাস্ট্রিকে বুঝে নেওয়ার ইঙ্গিত দিলেন পূজা?


একাত্তর/এসি

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে নিজ বাড়িতে অভিযান...
লক্ষ্মীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত...
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর