পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার: চয়নিকা চৌধুরী

আপডেট : ১৪ জুন ২০২১, ০৫:৩৫ পিএম

রোববার (১৩ জুন) রাতে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী নাটকের শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার মধ্যেই তিনি পরীমনির ঘটনাটি জানতে পারেন। 

চয়নিকা জানান, পরীমনি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে যখন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন, সঙ্গে সঙ্গেই নজরে আসে। 

বিষয়টি জানার পর, কোন কিছু চিন্তা না করেই, শুটিংয়ের কাজ ফেলে পরীমনিকে ফোন দিয়ে তার বনানীর বাসায় চলে আসেন।

চয়নিকা বলেন, “গেলো চার-পাঁচদিন ধরে আমি পরীমনির সাথে ছিলাম না। তাই আমি ঘটনাটি জানতে পারিনি। ঘটনার আগেও পরীমনি আমার সাথেই ছিল। বাসায় পৌঁছে আমি পরীমনিকে বুঝিয়ে সংবাদ সম্মেলনে সঙ্গে করে নিয়ে আসি”। 

রোববার রাতের সংবাদ সম্মেলনে পুরো সময়টা চয়নিকা চৌধুরী পাশে থেকে পরীমনিকে সাহস জুগিয়েছেন। 

তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে বিষয়টি পূর্বপরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখতে হবে। গোটা বিষয়টি সুষ্ঠু তদন্ত করারও আহ্বান জানান তিনি। 

গেলো বছরের ডিসেম্বর মাসে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরীতে অভিনয় করেন পরীমনি। 

চলতি মাসের শেষে পরীকে নিয়ে ওয়েবের জন্যে শুটিং শুরু করবেন বলেও এই প্রতিবেদককে জানান চয়নিকা চৌধুরী। 

চয়নিকা চৌধুরী বলেন, পরীর সাথে তার সম্পর্ক মা মেয়ের মতো এবং পরীমনি তাকে মাম বলেই ডাকে। 


একাত্তর/আরএইচ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 
মাগুরায় বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো দেশ। শুধুমাত্র আট বছরের এই শিশু নয়, বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছে না কেউই।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর