ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সরব তারকারা

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১:২১ এএম

মাগুরায় বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো দেশ। শুধুমাত্র আট বছরের এই শিশু নয়, বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছে না কেউই। এই অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। সাধারণ মানুষের পাশাপাশি ধর্ষণের বিচার চেয়ে সোচ্চার শোবিজের তারকারাও। 

সারাদেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণ, ইভটিজিংসহ নানা অপরাধ। এসব ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। নারী থেকে বয়োবৃদ্ধ এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না ধর্ষকের কবল থেকে। এই অবস্থায় সাধারণের পাশাপাশি ধর্ষকের দ্রুত আইনের বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন শোবিজের তারকারাও।  

ধর্ষকের বিচার চেয়ে শনিবার রাস্তায় নেমেছিলেন যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ধন্যবাদ জানাই ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ের বোনদের, ভাইদের—যারা রাত থেকে ধর্ষকের শাস্তির জন্য আন্দোলন করছেন। 

চিত্রনায়ক রুবেল জানান, স্কুল-কলেজে কারাতে শিক্ষা রাখা উচিত। ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি দরকার।

এমন মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিত্রনায়ক শাকিব খান হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লিখেছেন— উই ওয়ান্ট জাস্টিস।

গান গাওয়ার পাশাপাশি সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ জানান গায়ক তাশরিফ খান। ফেসবুকে তিনি লিখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ/ ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন।

আরবিএস
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
দীর্ঘ প্রতীক্ষার অবসান! পর্দার ‘গীতা গোবিন্দম’ জুটি এখন বাস্তবেও জীবনসঙ্গিনী। আজ উদয়পুরের এক বিলাসবহুল রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর