ভয়ঙ্কর হুমকিতে স্বস্তিকা, ছড়ানো হবে বিকৃত ছবি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৫:০০ পিএম

এবার কলকাতার এক প্রযোজকের সঙ্গে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে গেছেন টলিউডের নামী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ নামে বাংলা ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছবির অন্যতম প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকা মুখার্জির অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাঁর ছবি বিকৃত করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলেও অভিযোগ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

স্বস্তিকা দাবি করেছেন, দীর্ঘ এক মাস ধরে ইমেলে তাঁকে হেনস্থা করা হচ্ছে। ছবির দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়। সন্দীপ আমেরিকাবাসী। স্বস্তিকা জানান, চুক্তিপত্রে অজন্তা সিংহের স্বাক্ষর ছিলো। সন্দীপও যে প্রযোজক সেটা তিনি সবেই জেনেছেন। 

স্বস্তিকা বলেন, বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেলে হুমকি দিচ্ছেন। কি ধরনের ছবি নেটে ছড়িয়ে দেবেন, সেই নমুনাও পাঠিয়েছেন আমাকে। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।

গত ২১ মার্চ গলফ গ্রিন থানায় বিষয়টা জানিয়ে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। অভিনেত্রীকে ঠিক কী ধরনের হুমকি দেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, তার বিরুদ্ধে মমতা সরকারের কাছে নালিশ জানানো ছাড়াও আমেরিকার ভিসা বাতিলের হুমকিও দেয়া হয়।

কি নিয়ে ঝামেলা, তা জানতে চাইলে স্বস্তিকা বলেন, আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তা হলে আমার ম্যানেজার রয়েছেন কেন?

তবে এখানেই অভিযোগের পালা শেষ নয়। স্বস্তিকা জানালেন, অভিনেত্রীর ছবি বিকৃত করে পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই প্রযোজক। স্বস্তিকার কথায়, আমার ছবি মর্‌ফ করা সেই ন্যুড ছবির স্যাম্পল ইমেলে পাঠিয়েছিলেন সন্দীপ সরকারের এক পরিচিত।

জানা গেছে, গেল জুলাইয়ে ছবিটির শুটিং শুরু হয়। পাঁচ মে ছবি মুক্তির দিন ঠিক হয়েছে। ইন্দো-আমেরিকান ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। প্রযোজনা সংস্থা অবশ্য অভিযোগ নিয়ে কিছু বলেনি। তবে অজন্তা বলেছেন, আইনজীবী সব জবাব দেবেন।

image

প্রযোজকের সঙ্গে অর্থ কড়ি নিয়ে ঝামেলার পেছনে নাকি পরিচালকের ইন্দন আছে। এমন খবর শুনেই ক্ষেপে গেছেন অরিন্দম। তিনি বলেন, পুরোটাই মিথ্যে কথা। স্বস্তিকার মতো অভিনেত্রীকে আমি প্ররোচনা দেবো! একজন অভিনেত্রী শুধু শুধু কি এ রকম অভিযোগ করলেন?

উল্লেখ্য, আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ছবি ‘শিবপুর’। স্বস্তিকা মুখার্জি ছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায়সহ আরো অনেকে। 

image



একাত্তর/এআর

আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর