চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সোহেল রানা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৩:০২ পিএম

চোখের চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন দেশের খ্যাতিমান অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে রওনা দিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তিনি।

খবরটি নিশ্চিত করে সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ জানান, অন্যান্য অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। 

মাশরুর বলেন, ‘এবারও মূলত চোখের চিকিৎসা করাতেই সিঙ্গাপুর গিয়েছেন বাবা।’

মাশরুর আরও বলেন, ‘সবমিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন বাবা। নিয়মিত চেকআপ শেষে তিনি দেশে ফিরবেন।’

এর আগে গত বছরের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন সোহেল রানা। চিকিৎসা শেষে ফিরেছিলেন ৯ অক্টোবর। সেবারও চোখের চিকিৎসার জন্যই সিঙ্গাপুরে গিয়েছিলেন এই নায়ক।

তারও আগে ২০২১ সালের ডিসেম্বরের শেষ দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। হাসপাতালে ছিলেন বেশ কয়েকদিন। টানা ১৯ দিন চিকিৎসা নিয়ে গত বছরের ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন খ্যাতিমান এই মুক্তিযোদ্ধা তারকা।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ। 

১৯৭৩ সালে 'সোহেল রানা' নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। 


একাত্তর/এআর

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর