বিশ্ব অঙ্গনে বাড়ছে বাংলাদেশি চলচ্চিত্রের কদর

আপডেট : ২৬ মে ২০২৩, ০৬:১৮ পিএম

গেল কয়েক বছরে কান সৈকতে ছিলো বাংলাদেশি তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের ছবি রেহানা মরিয়ম নূর।

এরপর ৭৫তম আসরে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানিয়েছিলেন বাংলাদেশের স্টল নেয়ার কথা। সেই ঘোষণা অনুযায়ী ৭৬তম আসরে ছবির বাজারে ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে প্রদর্শিত হয় অরণ্য আনোয়ার পরিচালিত ছবি ‘মা’।

‘মা’ ছবির পরিচালক ও প্রযোজকের মতে, বিশ্ব চলচ্চিত্রের অন্যতম উৎসব কানে নিজেদের ছবির প্রদর্শনী অন্য মাত্রা এনে দেয়।

গত আসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সেবারই পরবর্তী কান উৎসবে বাংলাদেশি স্টল থাকার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। সে অনুযায়ী এবারের ৭৬তম আসরে উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ বিভাগে স্টল নিয়েছিল বিএফডিসি।

তবে শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় ৭৬তম কান উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়নে যোগ দিতে পারেনি বিএফডিসি’র প্রতিনিধি দল।

গেল কয়েক বছরের মধ্যে কানে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি ছিল ৭৪তম আয়োজনে। সেই আসরে অফিসিয়াল সিলেকশন ‘আ সার্তে রিগা’য় নির্বাচিত হয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।

সেবার রেডকার্পেট ও ফটোকলে আলো ছড়ান বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কানে প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশন পায় ‘রেহানা মরিয়ম নূর’। 

কানে ‘রেহানা মরিয়ম নূর’ এর এমন জয়জয়কারের পর বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের কদর আরও বেড়ে যায়। বিশ্বের সিনে সমালোচকদের আলোচনায় শক্তিশালী জায়গা করে নেয় দেশের চলচ্চিত্র।


একাত্তর/এসজে

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর