অবশেষে ফাতিমাকে বিয়ে করছেন আমির খান!

আপডেট : ২৭ মে ২০২৩, ০৮:২৬ পিএম

কথায় বলে, যা কিছু রটে তার কিছু তো ঘটে। বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খানের বেলায়তেও ঠিক তাই ঘটতে যাচ্ছে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর জল্পনা শুরু হয়েছিলো দঙ্গল ছবির নায়িকা ফাতিমা সানা শেখের প্রেমে মজেছেন আমির খান। 

কিন্তু এ নিয়ে মুখ খুলেননি দুই জনের কেউই। কথা না বলার সিদ্ধান্তে অটল। যদিও আমির খান কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলা পছন্দ করতেন না। তাই বলে কি মিডিয়া বসে থাকে, থাকে না। আমির-ফাতিমা সম্পর্ক নিয়ে চলে লেখালেখিও। 

এতোদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এবার এক ভিডিওতে তা যেন আরও হাওয়া পেলো। যদিও দুজন এখনও কোনো মন্তব্য করেনি। তাতে কি, কিন্তু মানুষের কৌতুহল তো আর থেমে থাকে না। জোর গুঞ্জন উঠেছে, এই ভিডিও দুজনের অচিরেই বিয়ে করার ইঙ্গিত। 

সম্প্রতি আমির ও ফাতিমার পিকলবল খেলার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওটিতে, আমির খানকে লাল টি-শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট এবং ফাতিমাকে ক্যাজুয়াল ছাই রঙা শার্ট এবং কালো হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। 

image


নেটিজেনরা ভিডিওটি দেখে মন্তব্য করেছেন ‘লাভ বার্ডস’। আমির খানের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ফাতিমা। আমিরের মেয়ের সঙ্গেও ফাতিমার সম্পর্ক দারুণ। নীতেশ তিওয়ারির স্পোর্টস ড্রামা দঙ্গল-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ফাতিমা।

বলিউডের ফিল্ম সমালোচক কমল আর খানও এক টুইটে জানিয়েছেন, আমির-ফাতিমার বিয়ে করতে চলেছেন খুব শিগগিরই। কমল লেখেন, ফাতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমার শুটিংয়ের সময় থেকে ফাতিমাকে ডেট করছেন আমির। এবার বিয়ে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে পাকিস্তানের শিক্ষা নেয়া উচিত: ইমরান খান

২০১৬ সালে দঙ্গল মুক্তির পর থেকেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের কথা চাওড় হয়। এরপরে বলিউডের নানা পার্টিতে দুজনকে একত্রে দেখা গেছে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে ফাতিমাকে।


একাত্তর/এসি


বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর