রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’

আপডেট : ১০ জুন ২০২৩, ০৪:২০ পিএম

ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশের বক্স অফিস রেকর্ডে নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। এবার এই সিনেমা দেখানো হবে রাশিয়ায়।

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের এক বিবৃতিতে বলা হয়, ১৩ জুলাই রাশিয়ার তিন হাজারেরও বেশি পর্দায় মুক্তি পাবে ‘পাঠান’ ছবির ডাব করা সংস্করণ।

গত মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’।

চলতি বছরের শুরুটা ছিল বলিউডের জন্য দুর্দান্ত একটি অধ্যায়। ধুকতে থাকা বক্স অফিসকে চাঙ্গা করে তোলে শাহরুখ অভিনীত ‘পাঠান’। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরেই ঝড় তোলেন কিং খান।

রাশিয়া ছাড়াও পাঠান সিনেমাটি দেখানো হবে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানে।

বর্তমানে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলেছে ‘পাঠান’। যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।

আরও পড়ুন: আজ থেকে আমি রাজের বউ না: পরীমনি

‘পাঠান’ হিন্দি সিনেমার নিরিখে এটি সর্বকালের সর্বাধিক ব্যবসা করা ছবি। মুখ্য চরিত্রে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। এই ছবিতে টাইগার চরিত্রে ক্যামিও করেন সালমান খান।


একাত্তর/আরএ

শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর