লেখক ও অভিনেতাদের ধর্মঘটে থমকে গেছে হলিউড

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে হলিউডের লেখক ও অভিনেতাদের ধর্মঘটে থমকে গেছে পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্পের কার্যক্রম। এর ফলে বন্ধ হয়ে গেছে বহু চলচ্চিত্র ও টেলিভিশন শোর কাজ। 

গত ২ মে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ওয়াকআউট করেন হলিউডের লেখকরা। পরে তাদের সাথে যোগ দেন প্রযোজকরাও। সর্বশেষ শুক্রবার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয় হলিউডের সবচেয়ে বড় কর্মী ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। 

এ দুই ধর্মঘটের ফলে বিলিয়ন ডলারের এই শিল্প বড়সড় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৯৬০ সালের পর থেকে হলিউডে একইসাথে দুই ধর্মঘট হয়নি। 

এক লাখ ৬০ হাজার অভিনেতার ইউনিয়ন এসএজি-এএফটিআরএ ও রাইটার্স গিল্ড অব আমেরিকা বেস পের পাশাপাশি স্ট্রিমিং টেলিভিশন থেকে প্রদত্ত ফি বাড়ানোর দাবি জানিয়েছে এবং তাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রতিস্থাপন না করার নিশ্চয়তা চেয়েছে। 

ইউনিয়নটি বৃহস্পতিবার বলেছে, ওয়াল্ট ডিজনি কো এবং নেটফ্লিক্সসহ স্টুডিওগুলোর সাথে একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর বোর্ড সর্বসম্মতভাবে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা বলেছেন, অভিনেতারা শুক্রবার থেকে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসে পিকেট লাইনে যোগ দেবেন।

ক্যাটারার, প্রপ সরবরাহকারী এবং হলিউডের প্রোডাকশনের উপর নির্ভর করা অনেকে ধর্মঘটে যোগ দিয়েছে। অভিনেতারা ধর্মঘটে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতি ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘দ্য ন্যানি’ টিভি শো-এর প্রাক্তন তারকা এবং এসএজি-এএফটিআরএ সভাপতি ফ্রান ড্রেশার, অভিনেতাদের উদ্বেগের বিষয়ে স্টুডিওগুলোর প্রতিক্রিয়াকে ‘অপমানজনক এবং অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখানে ভুক্তভোগী। আমরা খুব লোভী এক সত্তার শিকার।’

আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে বড় চিকিৎসক ধর্মঘটের মুখে যুক্তরাজ্য

তবে স্টুডিওগুলোর পক্ষে আলোচনাকারী দ্য অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি) বলেছে, তারা ন্যূনতম বেতন স্তর গত ৩৫ বছরে সর্বোচ্চ বৃদ্ধি করেছে এবং জেনারেটিভ এআই দ্বারা অভিনেতাদের ছবি ব্যবহারের ক্ষেত্রে ‘গ্রাউন্ডব্রেকিং’ সুরক্ষা অন্তর্ভুক্ত করেছে। 


একাত্তর/এসজে

অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব তারকাদের মিলনকেন্দ্র হিসাবে পরিচিত হলিউড ছাড়তে শুরু করেছেন বহু তারকা।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর