ফিল্ম সিটিতে চিতা বাঘের আক্রমণ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:০৮ পিএম

মুম্বাইয়ের ফিল্ম সিটির একটি সিরিয়াল সেটে হঠাৎ করেই ঢুকে পড়লো একটি চিতা বাঘ। এইসময় সেটে চলছিল ‘আজুনি’ নামের একটি সিরিয়ালের শুটিং। টাইমস অব ইন্ডিয়ার খবর।   

বাঘটি সোমবার সকালে সিরিয়াল সেটে যখন আক্রমণ করে তখন সবাই শুটিং নিয়ে ব্যস্ত ছিলো। যদিও এ ঘটনায় তেমন কেউ আহত হয়নি। বাঘটি কেবল সেটে থাকা একটি কুকুরের ওপর আক্রমণ চালায়।

সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের কর্মকর্তা পবন শর্মা এই বিষয়ে বলেন, ন্যশনাল পার্ক এবং ফিল্ম সিটিতে প্রায়ই খাবারের খোঁজে চিতা বাঘ ঢুকে পড়ে।  

বিষয়টি আমলে নিয়ে এলাকাবাসী এবং ফিল্ম সিটির কর্মচারীদের সাবধান করার জন্যে এলাকাজুড়ে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন বলছে, বন বিভাগের উচিত শিগগিরই এই চিতা বাঘ সমস্যার সমাধান করা। কারণ ২০০ জন মানুষের সামনে চিতাবাঘ একটি কুকুরকে আক্রমণ করার মানে সেখানে আরও ভয়াবহ কিছু ঘটতে পারতো। 

মহারাষ্ট্রের ভাটক সেনার নেতা ইন্তেখাব ফারুকি বলেন, ফিল্ম সিটি তৈরি করা হয়েছে বনাঞ্চল এলাকায়। বনের পশুপাখি মানুষের তৈরি সীমানা বুঝতে পারে না। বন বিভাগ বিভিন্ন প্রকল্পের নামে ন্যাশনাল পার্কের জায়গা সংকুচিত করে ফেলছে, এটা বন্ধ করা উচিত । 


একাত্তর/এআর
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর