১৮৪ প্রেক্ষাগৃহে এক সঙ্গে মুক্তি পেলো ‘অন্তর্জাল’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

বাংলা সিনেমার ইতিহাসে যুক্তরাষ্ট্রে হয়ে গেল দেশীয় সিনেমা অন্তর্জালের সবচেয়ে বড় স্ক্রিনিং। আজ দেশ বিদেশ মিলিয়ে ১৮৪টি প্রেক্ষাগৃহে এক সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। ইতিমধ্যে জাওয়ানের দাপটকে উপেক্ষা করেই সিনেপ্লেক্সগুলোতে বিক্রি হয়ে গেছে আগামী তিন দিনের সব টিকিট।

একদিকে জাওয়ানের দাপট অন্যদিকে বৈরী আবহাওয়া তারপরেও অন্তর্জালের মুক্তির দিনের সব-টিকিট বিক্রি হয়ে গেছে দুই দিন আগেই।

সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার কারণে শঙ্কা ছিল হয়তো অন্তর্জাল থেকে মুখ ফিরিয়ে নেবে দর্শক। কিন্তু অন্তর্জালের রহস্যের মতোই দর্শক শেষ মুহূর্তে এসে জানিয়ে দিল সিনেমাটির জন্যই দিনের পর দিন অপেক্ষায় আছে তারা।

অন্তর্জালের মুক্তির কারণে প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে জাওয়ান সিনেমার। স্টার সিনেপ্লেক্সের প্রতিদিনের শো দেয়া হয়েছে ১৪টি আর যমুনা ব্লকবাস্টারে চারটি । সব মিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে অন্তর্জালের হল সংখ্যা ৩৫ টি হলেও বাংলাদেশে মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে আমেরিকাতেও। তাই সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী প্রযোজক পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা।

চিত্রনায়ক এবিএম সুমন বলেছেন, আমি অনেক এক্সাইটেড। কারন আমরা অনেকদিন এই প্রজেক্টের পিছে লেগে ছিলাম। আমাদের শুটিং শেষের পরেও আমাদের পোস্টে অনেক কাজ ছিলো। আপনারা জানেন আমরা বেশ কয়েকবার পিছিয়েছি পোস্টে কাজ করার জন্যেই। আমরা বিশ্বাস করি এ সিনেমা সবার ভালো লাগবে।

পরিচালক দীপংকর দীপন বলেছেন, অন্তর্জাল আসলে খুব এক্সক্লুসিভ ছবি। দেখলেই বুঝতে পারবেন, ছবিটা আমরা তিন বছর ধরে বানিয়েছি এমনে এমনেইনা। এ ছবিটার পেছনে আমাদের বিশাল অংকের অর্থ খরচ হয়েছে, প্রায় ছয় কোটির মতো। প্রতিটা পয়সা এখানে হিসাব করে, কষ্ট করে খরচ করা হয়েছে। এ ছবির মধ্যে আমরা যে ধরণের ভিজুয়াল তৈরি করেছি, গল্প, সেট ও ক্যারেক্টার তৈরি করেছি এটা সিনেমা হলে না দেখলে প্রোপার সাধটা পাবেননা।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মনে করেন যেহেতু বর্তমানের তরুণ দর্শকেরা ভিন্ন নির্মাণ আর গল্পের সিনেমা পছন্দ করে তাই তারকা বহুল অন্তর্জাল সিনেমাটি দেখতে ভিড় হবে দেশীয় প্রেক্ষাগৃহগুলোতে।

প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেছেন, এ জেনারেশন যেটা দেখতে চায়, অর্থাৎ টেকনিক্যালি সাউন্ড একটা ছবি। এবং গল্পটা অনেক বেশি এ প্রজন্ম যেভাবে চিন্তা করে, এ প্রজন্ম যেভাবে দেশকে নিয়ে ভাবে, একটা কন্টেন্ট নিয়ে ভাবে সেরকম একটা কন্টেন্ট অন্তর্জাল হয়েছে। কাজেই আমার মনে হয় এ ডার্ক ওয়েব, জেড জেনারেশন, তরুণ এবং তারুণ্য হচ্ছে এ সিনেমার মূল চালিকা শক্তি।

দীপংকর দীপনের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম, এবিএম সুমন, বিদ্যা সিনহা মীম ও সুনেরা বিনতে কামাল।

একাত্তর/পিএজে/এসি
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা...
ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর