অভিনেতা রাহুলের মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ওড়িশা পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাতে বালেশ্বর জেলার তালসারি মেরিন থানায় এই এফআইআর নথিভুক্ত করা হয়।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি বাংলা ধারাবাহিকের শ্যুটিং চলার সময়ন সমুদ্রে পড়ে যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। সহকর্মীরা তাঁকে দ্রুত দিঘার এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


শনিবার রাতে প্রিয়াঙ্কা তাঁর স্বামীর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ জানান, এই ঘটনায় কোনো ‘ক্রিমিনাল কনস্পিরেসি’ বা অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। সব দিক বিবেচনা করে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে।

অন্যদিকে, এই ঘটনায় ধারাবাহিকের প্রযোজকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’। শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রযোজকদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিশ সেটিকে ‘জিরো এফআইআর’ হিসেবে গণ্য করেছে।


ফোরামের অভিযোগ, শ্যুটিংয়ের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না রেখে অত্যন্ত অবহেলার সঙ্গে কাজ চালানো হচ্ছিল, যা একজন মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে গত ১ এপ্রিল প্রোডাকশন হাউসের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে দাপিয়ে বেড়িয়েছেন রাহুল। ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর ‘জ্যাকপট’, ‘লাভ সার্কাস’, ‘শোন মন বলি তোমায়’-এর মতো একাধিক প্রশংসিত সিনেমায় তিনি অভিনয় করেছেন।


ছোটপর্দায় ‘গীতা এলএলবি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘দেশের মাটি’ এবং ‘তুমি আসবে বলে’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে থাকবে। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তাঁর শুরু করা একটি পডকাস্টও বেশ জনপ্রিয় হয়েছিল।

প্রিয় অভিনেতার এমন মর্মান্তিক প্রয়াণ এবং তার পরবর্তী আইনি লড়াই টলিউড মহলে শোকের পাশাপাশি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ওড়িশা ও কলকাতা- উভয় রাজ্যের পুলিশই এখন এই ঘটনার নেপথ্যে থাকা সত্য উদঘাটনে তৎপর।

এআরএস
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর