সন্তানদের ফিরে পেতে আইনি পদক্ষেপ সোফির

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

সম্প্রতি দাম্পত্য জীবনের ইতি ঘটেছে তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের। তবে দুজনের মধ্যে দ্বন্দ্ব এখনো চলছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, প্রাপ্ত আদালতের নথি অনুযায়ী সোফি টার্নার তার প্রাক্তন স্বামী জো জোনাসকে তাদের সন্তানদের ইংল্যান্ডের বাড়িতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে একটি পিটিশন দায়ের করেছেন।

পিটিশনে উল্লেখ করা হয়েছে, তাদের সন্তানদের ইংল্যান্ডে তাদের সবসময়ের বাসস্থান থেকে নিউইয়র্ক সিটিতে অবস্থানের ব্যাপারটি ভুলভাবে তুলে ধরা হয়েছে। কারণ ২০২৩ সালের এপ্রিলে ইংল্যান্ডকে তারা স্থায়ী নিবাস হিসেবে নির্বাচিত করেছেন।

পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে, জোনাস তার ব্যান্ড ‘দ্য জোনাস ব্রাদার্স’র একটি সফরের সময় তাদের দুই মেয়েকে সঙ্গে নিয়েছিলেন, কারণ সেসময় সোফি একটি নতুন সিরিজের কাজে ব্যস্ত ছিলেন।

সোফি সেপ্টেম্বরে বাচ্চাদের সাথে ইংল্যান্ডে ফিরে যেতে চেয়েছিলেন। তবে যখন সোফি জোনাসের কাছ থেকে সন্তানদের পাসপোর্ট নিতে গেলেন, তখন জোনাস তা দিতে রাজি হননি।

তবে জো তার প্রাক্তনের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এ কথা ঠিক নয়। তিনি সোফির সঙ্গে যৌথভাবে তাদের সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে চান। বিচ্ছেদ হলেও তিনি চান তাদের সন্তানরা আমেরিকা ও ইংল্যান্ড দুই জায়গায় যাতায়াতের মধ্যে থাকুক। কারণ তাদের জন্ম হয়েছে আমেরিকায়, সুতরাং তারা সেই দেশের নাগরিক।

৫ সেপ্টেম্বর সঙ্গীত শিল্পী জো জোনাস এবং অভিনেত্রী সোফি টার্নার তাদের চার বছরের বিবাহিত জীবনের ইতি ঘটান। জো ও সোফির দুজন কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০ সালে এ জুটি প্রথম সন্তান এবং ২০২২ সালে তারা দ্বিতীয় সন্তানের পিতামাতা হন।

একাত্তর/পিএজে
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর