জুয়ার অ্যাপে জড়িত সন্দেহে বলিউড তারকাদের তলব ইডির

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম

একটি অনলাইন জুয়ার অ্যাপ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে একের পর এক বলিউড তারকাদের তলব করছে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)।

কয়েকমাস আগে সংযুক্ত আমিরশাহীতে ধুমধাম করে বিয়ে করেন মহাদেব গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রশেখর । তার বিয়েতে যে পরিমাণ অর্থ তিনি খরচ করেছেন, তার হিসাব জানার পরেই সন্দেহ শুরু হয় ইডির। এরপর ইডি জানতে পারে, সৌরভের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকা। আবার কেউ হয়েছেন এই অ্যাপের প্রচার মুখ। ফলে এই তারকারা পেয়েছেন মোটা অঙ্কের টাকা। আর এই টাকার লেনদেন হয়েছিলো নগদে।

ইডির নজরে রয়েছেন বলিউডের রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানের মতো তারকারা। তাছাড়া আরও ১৭ জন তারকার নাম রয়েছে সেই তালিকায়। তারা হলেন, গায়ক আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কাক্কার। রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচা।

গত বুধবার রণবীর কাপুরকে তলব করে ইডি। শুক্রবার এই বলিউড তারকার ইডির দপ্তরে হাজির হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশিকেও হাজির হতে সমন পাঠিয়েছে ইডি।

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন খেলা নিয়ে এই অ্যাপটিতে অবৈধ জুয়ার আসর বসে। এই অ্যাপের সঙ্গে জড়িত দুবাইভিত্তিক কয়েকজন ব্যবসায়ী। অ্যাপটির কর্ণধার হলেন সৌরভ চন্দ্রশেখর ও রবি উপল।

আনন্দবাজার জানায়, এই অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এদিকওদিক করেছেন সৌরভ চন্দ্রশেখর।

একাত্তর/পিএজে
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর