পর্দা উঠেছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবছর এ উৎসবে জড়ো হন প্রায় ৪ লাখ ৮০ হাজার চলচ্চিত্রপ্রেমী।

১৯৭৬ সাল থেকে শুরু হওয়া টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ‘টিফ’ নামেও পরিচিত। এ বছর উৎসবে প্রায় ৭০ দেশের বিভিন্ন ভাষার সিনেমা অংশ নিয়েছে। এবার এ আয়োজনের পর্দা উঠেছে জাপানি পরিচালক হাওয়াও মিয়াজাকির সিনেমা 'দ্য বয় অ্যান্ড দ্য হিরণ' দিয়ে।

৮ সেপ্টেম্বর এ উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো কানাডিয়ান-পাকিস্তান ফিল্ম ‘দ্য কুইন অফ মাই ড্রিমস’। টরেন্টোতে বসবাসকারী এক পাকিস্তানি নারী আজরাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প এগিয়েছে।

৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে একতা আর কাপুর ও রিয়া কাপুরের প্রযোজিত ছবি ‘থ্য়াঙ্ক ইউ ফর কামিং’। তার আগে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হতে চলেছে এই ছবির প্রিমিয়ায় ১৫ সেপ্টেম্বর।

এই উৎসবে অংশ নিতে আসছেন র‍্যাম্বো খ্যাত হলিউডের তারকা অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। টিফ ২০২৩ এর ‘ইন কনভারসেশন উইথ’ অনুষ্ঠানে যোগ দেবেন এই চলচ্চিত্র তারকা। তিনি এ অনুষ্ঠানে তার বিস্তৃত কর্মজীবন, অ্যাকশন চলচ্চিত্রে তার অপরিসীম অবদানসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। আর এই উৎসবের পর্দা নামবে নেটফ্লিক্সের তৈরি সিলভেস্টার স্ট্যালোনের ওপর নির্মিত তথ্যচিত্র দিয়ে।

এবার কানাডায় ৪৮তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

একাত্তর/পিএজে
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর