শুরু হচ্ছে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:০৮ পিএম

শুরু হতে যাচ্ছে ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবটি পৃথিবী অন্যতম জনপ্রিয় একটি চলচ্চিত্র উৎসব।

সোমবার সন্ধ্যায় টোকিওর কেন্দ্রস্থলের হিবিয়া এলাকার একটি ভেন্যুতে পর্দা উন্মোচন হবে এই উৎসবের।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকবে জার্মানির বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ভিম ভেন্ডার্সের সর্বশেষ ছবি ‘পারফেক্ট ডেজ’। ভেন্ডার্স তার এই চলচ্চিত্রটি তৈরি করেছেন প্রয়াত জাপানি চলচ্চিত্র পরিচালক ইয়াসুজিরো ওজুর স্মরণে। ‘পারফেক্ট ডেজ’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে টোকিওর গণশৌচাগারের এক পরিচ্ছন্নতাকর্মীর বৈচিত্র্যময় জীবন নিয়ে। এই সিনেমায় অভিনয় করে অভিনেতা ইয়াকুশো কোজি কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

এবারের উৎসবে ১১৪টি দেশ থেকে এক হাজার ৯৪২টি জমা পড়েছে। যা আগের বছরের উৎসবের চেয়ে ২০ শতাংশ বেশি। এবার নির্মাতা ওজুর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সব সিনেমা উৎসবে দেখানো হবে। উৎসবটি ১০ দিন ধরে চলবে।

একাত্তর/পিএজে
গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ বুধবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
পর্দা উঠেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯ তম আসরের। স্থানীয় সময় শুক্রবার শুরু হওয়ার পর শহরটির কিং স্ট্রিটস ও রিচমন্ড স্ট্রিটস ঘিরে এখন উৎসবের রঙ। লাল গালিচায় আলো ছড়াবেন অ্যাঞ্জেলিনা জোলি,...
চিলড্রেন অব হেভেন খ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি'র মাস্টার ক্লাস। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই ছিলো আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অষ্টম দিনে যা রূপ নিল ইতিহাসে। যারা তার ক্লাস করেছেন,...
সন্ধ্যাটা ছিল মমতা শঙ্করময়। উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর ঘিরে গেলদিনের মতো ভিড় নেই। ভাটা ছিলো উচ্ছ্বাসেও। তবুও ঠিক সন্ধ্যায় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা যখন গাড়ি থেকে নামলেন তখন দিনের উৎসবের...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর