বাংলাদেশের মানুষের মনের ছোঁয়াটা পাওয়া যায়: মমতা শঙ্কর

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

সন্ধ্যাটা ছিল মমতা শঙ্করময়। উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর ঘিরে গেলদিনের মতো ভিড় নেই। ভাটা ছিলো উচ্ছ্বাসেও। তবুও ঠিক সন্ধ্যায় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা যখন গাড়ি থেকে নামলেন তখন দিনের উৎসবের ফোকাসটা তাকে ঘিরেই যেন স্থির হলো।

বৃহস্পতিবার সন্ধ্যাটাই ছিল এবারের উৎসবে তার শেষ সন্ধ্যা!

উৎসবের পঞ্চম দিনটা ছিলো দারুণ রঙিন। এদিন উষ্ণ আতিথেয়তা পেয়েছেন প্রধানমন্ত্রীর। আর বৃষ্টি ভেজা সন্ধ্যায় মুগ্ধ হলেন দর্শক আতিথেয়তায়। এদিনই দেখানো হয়েছিল মমতা শঙ্কর অভিনীত ‘বিজয়ার পরে’ ছবিটি।

আলাপে সে আনন্দই ভাগ করেছিলেন মমতা। বললেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী এরকমভাবে ডেকেছেন। এতক্ষণ কথা বললেন, আমি মুগ্ধ। কালকেই (বুধবার) আমাদের সিনেমাটা দেখানো হলো। এবং এখানে যেরকম সাড়া পেলাম, ভাবা যায় না। আমার পরিচালক অভিজিৎও না, আমরাও না। অসাধারণ। বাংলাদেশের এই জিনিসটাই আমার ভালো লাগে, লোকের মনের ছোঁয়াটা পাওয়া যায়। বৃষ্টিতে লাইন ধরে সবাই দাঁড়িয়েছিল। কি করে যে এত ধৈর্য্য। অনেক মানুষ ফিরেও গেছেন, ছবি দেখতে না পেরে। এত মানুষ হয়েছিল।’

বাবা উদয় আর মা অমলার কথা বলতেই বললেন, ‘বাবার কাছে অভিনয়। মায়ের কাছে নাচ। নাচ আর অভিনয়-দুটোরই মানুষ আমি। দুটোকেই ভালোবাসি। আমি তো সবসময় বলি, আমার দুই ছেলের মতো। রাতুল আর রাজীব। তাদের মধ্যে যেমন পার্থক্য করতে পারব না যে কাকে ভালোবাসি, তো নাচ আরও অভিনয় আমার কাছে তেমন।

উৎসব নিয়ে বললেন, ‘দেখুন না, সন্ধ্যায় হোটেলে না থেকে চলে এলাম, আপনাদের সঙ্গে থাকবো বলে। আর বাংলাদেশ এত ভালো ফিল্ম তৈরি করে! আপনারা যেভাবে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছেন তা ভীষণ ভালো।’

আলাপে কিংবদন্তি মৃণাল সেন প্রসঙ্গ আসতেই বললেন, ‘আজকে মৃণাল দা না হলে এখানে আপনি বসে আমার ইন্টারভিউ করতেন না। সুতরাং মৃণাল দা’র জন্যই এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি। মৃণাল দা যে আমার কাছে কি ছিলেন! তিনি আমার বাবার মতো। দাদার মতো। তিনি আমার বন্ধু।’

পূর্ণতার গল্পেই মমতার কন্ঠে ঝরলো আক্ষেপ।

‘কলকাতায় আমাদের বাড়ির সবার দুঃখ, আমার বাবা উদয় শঙ্করের নামে একটা মঞ্চ হলো না। এই দুঃখগুলো থেকেই গেলো!’

কেএসএইচ
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর