সত্যজিৎ খুব বড় মাপের নির্মাতা: মাজিদি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

চিলড্রেন অব হেভেন খ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি'র মাস্টার ক্লাস। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই ছিলো আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অষ্টম দিনে যা রূপ নিল ইতিহাসে। যারা তার ক্লাস করেছেন, তারা তো লাইফটাইম অভিজ্ঞতার অংশ হয়েছেনই, উৎসবও পেয়েছে ভিন্নমাত্রা। 

ক্লাসের আগেই মুখোমুখি হয়েছিলাম এই প্রখ্যাত নির্মাতার। সাত মিনিটের সে আলাপের শুরুতেই এলো ঢাকা প্রসঙ্গ। ফার্সিতেই কথা বললেন। আর তা বাংলা তর্জমায় হলো, প্রথমবার বাংলাদেশে এসেছি। যদিও খুব একটা দেখা হয়নি। তবে বাংলাদেশ সম্পর্কে অনেক অভিজ্ঞতা আমার রয়েছে। আমি অনেকবার ভারতে এসেছি। এবং ভারতের সঙ্গে এখানের অনেক মিল রয়েছে। আমি জানি, বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ। মানুষগুলো অনেক সুন্দর। খুবই ভালো লাগছে আমার।

সত্যজিৎ রায়ের দারুণ ভক্ত মাজিদি। পরের প্রশ্নে জানতে চাওয়া, সত্যজিৎ প্রসঙ্গে। এলো বাংলাদেশের সিনেমা প্রসঙ্গও। বললেন, বাংলাদেশের সিনেমা এখনো দেখার সুযোগ পাইনি। তবে ভারতে আমি গিয়েছি কয়েকবার। অনেক ছবিও দেখেছি। সত্যজিৎ রায়কে ঘিরে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি খুবই বড় মাপের নির্মাতা। আমি মনে করি, বাংলাদেশের যারা চলচ্চিত্র নির্মাণের সাথে রয়েছেন, তারা যদি সত্যজিৎ রায়কে সঠিকভাবে অনুসরণ করেন, তবে তারা খুবই ভালো মানের সিনেমা বানাবেন।

দ্য কালার অব প্যারাডাইজ, মুহাম্মদ, দ্য ম্যাসেঞ্জার অব গডের মতো মাস্টারপিস বানানো এই নির্মাতার কাছে শেষ প্রশ্ন ছিল, চলচ্চিত্রের গল্প আপনার কাছে কেমন করে ধরা দেয়?

বললেন, ইরানে অনেক বড় বড় চলচ্চিত্র নির্মাতা রয়েছেন। যেমন আব্বাস কিয়ারোস্তামি। এবং আপনারা এটাও জানেন, আমাদের সাহিত্য কত উঁচু মানের। বড় বড় সাহিত্যিক রয়েছেন আমাদের। সে সাহিত্য আমাদের চলচ্চিত্রে অনেকটা প্রভাব বিস্তার করে। নির্মাতারা কম বেশি সে সাহিত্য দ্বারা প্রভাবিত। এজন্যই আমাদের সিনেমাগুলো সবার হৃদয় কাড়ে। আমার চলচ্চিত্রেও তাই।

এআরএস
গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ বুধবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
পর্দা উঠেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯ তম আসরের। স্থানীয় সময় শুক্রবার শুরু হওয়ার পর শহরটির কিং স্ট্রিটস ও রিচমন্ড স্ট্রিটস ঘিরে এখন উৎসবের রঙ। লাল গালিচায় আলো ছড়াবেন অ্যাঞ্জেলিনা জোলি,...
বলিউড অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব অর্জুন রামপালকে এবার দেখা যাবে ঢাকায়। আগামীকাল ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন অর্জুন । এক ভিডিও...
সন্ধ্যাটা ছিল মমতা শঙ্করময়। উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর ঘিরে গেলদিনের মতো ভিড় নেই। ভাটা ছিলো উচ্ছ্বাসেও। তবুও ঠিক সন্ধ্যায় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা যখন গাড়ি থেকে নামলেন তখন দিনের উৎসবের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর